সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

মধ্যনগরে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৪ ০৯:২৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৪ ০৯:২৯:৩৭ পূর্বাহ্ন
মধ্যনগরে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার হরিনাকান্দি গ্রাম থেকে শুক্রবার সকালে শেখ সহিদ (২১) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মধ্যনগর থানা পুলিশ। সে ওই গ্রামের মো.ইব্রাহিমের ছেলে। মধ্যনগর থানার এসআই বিকাশ সরকার বলেন, উপজেলার হরিনাকান্দি গ্রামের শেখ শহিদ (২১) দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে তিনি বসতঘরের কক্ষে ঘুমিয়ে পড়েন। শুক্রবার ভোর রাতে তাঁর মা তাহাজ্জুদের নামাজ পড়তে ঘুম থেকে উঠে দেখেন শেখ সহিদ বিছানায় নেই। পরে খোঁজাখোঁজি করে তাঁর মা নিজেদের রান্নাঘরের পেছনে জাম গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁছানো তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স