সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সাক্ষীরা অনুপস্থিত : কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য গ্রহণ পেছাল

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৫৬:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৫৬:১৭ পূর্বাহ্ন
সাক্ষীরা অনুপস্থিত : কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য গ্রহণ পেছাল
সিলেট প্রতিনিধি :: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলা এবং সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় সাক্ষীরা অনুপস্থিত থাকায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে গেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে সাক্ষীরা হাজির না হওয়ায় বিচারক স্বপন কুমার সরকার আগামী ৩০ এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। মঙ্গলবার দুপুরে পৃথকভাবে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আসামিদের আদালতে হাজির করা হয়। তবে নির্ধারিত ১৪ জন সাক্ষীর কেউই আদালতে উপস্থিত ছিলেন না। আদালত সূত্র জানায়, কিবরিয়া হত্যা মামলায় ৭ জন এবং সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা ছিল। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আবুল হোসেন বলেন, “সাক্ষীরা অনুপস্থিত থাকায় শুনানি সম্ভব হয়নি। তবে মামলার জামিনে থাকা আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আদালতে হাজির হননি। তিনি সময় চেয়ে আবেদন করেছেন।” তবে কারাগারে থাকা অন্যান্য আসামিরা এবং জামিনে থাকা সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গৌছসহ মোট ১২ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। ওই ঘটনায় তাঁর ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলীও প্রাণ হারান। আহত হন অন্তত ৭০ জন। ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়। তদন্ত শেষে সিআইডি ২০০৫ সালে ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে পুনঃতদন্তের মাধ্যমে ২০১১ সালে আসামির সংখ্যা বাড়িয়ে ২৬ জন এবং ২০১৪ সালের স¤পূরক অভিযোগপত্রে তা বেড়ে দাঁড়ায় ৩৫ জনে। বর্তমানে মামলার ১৭১ জন সাক্ষীর মধ্যে ৬৩ জনের সাক্ষ্য গ্রহণ স¤পন্ন হয়েছে। অন্যদিকে, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাইবাজারে এক রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলার শিকার হন সুরঞ্জিত সেনগুপ্ত। ওই ঘটনায় যুবলীগের একজন কর্মী নিহত হন এবং আহত হন আরও ২৯ জন। সুরঞ্জিত সেনগুপ্ত অল্পের জন্য প্রাণে রক্ষা পান। মামলায় ২০২০ সালের ২২ অক্টোবর লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ মামলায় ১২৩ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ৫২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী