সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

বাদাঘাট বাজারে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৪৬:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৪৬:১৬ পূর্বাহ্ন
বাদাঘাট বাজারে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে সরকারি সড়ক দখল করে তৈরি ৩০টি অবৈধ স্থাপনা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে। সোমবার দিনভর উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজেস্ট্রেট মোহাম্মদ আবুল হাসেম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় বাদাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম, বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম শাহ, সাধারণ স¤পাদক হারুন অর রশিদসহ কমিটির সদস্যগণ ও বাজারের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম শাহ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, অভিযান চালানোর পূর্ব নিদের্শনা দেয়া হয় বাজার কমিটির মাধ্যমে যেন অবৈধ স্থাপনা নিজ থেকে সরিয়ে নেয়ার জন্য। কিন্তু অবৈধ দখলদারগণ কর্ণপাত করেনি। পরে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উচ্ছেদ অভিযানে বাদাঘাট বাজারের কাঠপট্টির সরকারি সড়ক দখল করে গড়ে তোলা ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া বাজারের তিন দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসেম জানান, দীর্ঘদিন ধরে বাদাঘাট বাজারের কাঠপট্টির একটি সড়কে অবৈধ স্থাপনা তৈরি করে দখল করে রাখে অবৈধ দখলদাররা। সোমবার অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উদ্ধার করে রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি