সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

সিলেটে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সম্মেলন

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৪ ০৯:২০:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৪ ০৯:২০:২৯ পূর্বাহ্ন
সিলেটে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সম্মেলন
সুনামকণ্ঠ ডেস্ক:: সিলেটে আইএবি’র তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়বে আমীর আলহাজ্ব মাওলানা আব্দুল আউয়াল বলেন, দেশের জনগণ এক কঠিন সময় পার করছে। স্বৈরশাসক শেখ হাসিনা ও তার দোসরদের জুলুম-নির্যাতন, দেশের সম্পদ লুটপাট, মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে আমাদের দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর গভীর ষড়যন্ত্র রুখে দিতে দেশের ছাত্র সমাজ, দেশ প্রেমিক ইসলাম প্রিয় জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এখনো আহত হয়ে হাজারো ছাত্র-জনতা মেডিকেলের বেডে কাতরাচ্ছে। অপরদিকে দেশের ১১ টি জেলার জনগণ আকস্মিক রাজনৈতিক বন্যায় পানিবন্ধি হয়ে দুর্বিসহ জীবন যাপন করছে। তাদের থাকার জায়গা নেই, তারা খুবই করুণভাবে দিনাতিপাত করছেন। অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন, অনেকে এখনো নিখোঁজ রয়েছেন। ভারত আন্তর্জাতিক নদী আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের জনগণের সাথে তামাশা করছে। আমরা ভারত সরকারকে হুশিয়ারী করে বলছি বাংলাদেশ-ভারত প্রতিবেশি দেশ, প্রতিবেশী দেশের সাথে এমন বেআইনি ও অমানবিক আচরণ বন্ধ করতে হবে। না হয় বাংলাদেশের জনগণ উপযুক্ত সময় এর কঠিন জবাব দেবে। শুক্রবার (৩০ আগস্ট) বিকাল ৩টায় সিলেটের ক্বীনব্রীজ সংলগ্ন ঐতিহাসিক শারদা স্মৃতি হলে, ছাত্র-জনতার গণবিপ¬বে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। জেলা সভাপতি আলহাজ্ব নযীর আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাওলানা ইমাদ উদ্দিনের সঞ্চালনায় তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। এছাড়াও আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, নগর আন্দোলনের সাবেক উপদেষ্টা মাওলানা রেজওয়ানুল হক চৌধুরী রাজু, জেলা সহ-সভাপতি মাওলানা আমীর উদ্দিন, নগর সহ-সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা জয়েন সেক্রেটারী মুফতি মুহাম্মাদ আবু তাহের মিসবাহ, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি প্রভাষক বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান খাঁন, জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ নোমান আল ফাহাদ, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সুলাইমান আহমদ শাহী নগর প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রনি, নগর সদস্য আলহাজ্ব ইসহাক আহমদ, জেলা সদস্য আলহাজ্ব আব্দুল কারীম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলহাজ্ব ফজলুল হক্ব, নগর সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা বদরুল হক্ব, ছাত্র আন্দোলন জেলা সভাপতি আরিফুল ইসলাম শামিম, নগর সভাপতি মকবুল হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু