সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ
শিক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্য বিভাগ ও কর্তৃপক্ষের বৈঠক

মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের আশ্বাস

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৭:২৭:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৭:২৭:৪৩ পূর্বাহ্ন
মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের আশ্বাস
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ মেডিকেল কলেজে বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্যবিভাগ ও কলেজ কর্তৃপক্ষের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ক্যা¤পাসে এই বৈঠক হয়। বৈঠকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন জিয়াউর রহমান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মো. আনিসুর রহমান, সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. মুস্তাক আহমেদ ভূঁইয়া, জেলা সিভিল সার্জন ডা. মো. জসীম উদ্দিন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুবুর রহমান এবং সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সূত্রে জানা গেছে, ক্যা¤পাসে হাসপাতালের কার্যক্রম চালুর আগে পর্যন্ত সপ্তাহে ছয় দিন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস হবে। এজন্য তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক সেখানে পদায়ন করা হয়েছে। তারা এক সপ্তাহের মধ্যে যোগদান করবেন। এছাড়া জেলা সদর হাসপাতালে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য প্রয়োজনীয় বাসের ব্যবস্থা করা হবে। নতুন হাসপাতাল চালু প্রসঙ্গে বৈঠকে দ্রুত অবকাঠামো নির্মাণ কাজ শেষ করতে গণপূর্ত বিভাগকে নির্দেশনা দেওয়া হয়। শিক্ষার্থীরা জানিয়েছেন, আলোচনায় তাঁদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। সপ্তাহে ছয়দিন ক্লিনিক্যাল ক্লাস, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে হাসপাতাল চালু করা হবে। ক্লাসে ফেরার বিষয়ে সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। কলেজের অধ্যক্ষ মো. মুস্তাক আহমেদ ভুঁইয়া বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। তাঁদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীরা এখন ক্লাসে ফিরবেন বলে বৈঠকে আশ্বস্ত করেছেন। উল্লেখ্য, সুনামগঞ্জ মেডিকেল কলেজে পর্যাপ্ত ওয়ার্ড ক্লাস সুবিধা ও হাসপাতাল চালুর দাবিতে গত ১৫ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে আসছে কলেজের শিক্ষার্থীরা। তারা মানববন্ধন কর্মসূচি, স্মারকলিপি, সড়ক অবরোধ কর্মসূচি পালনের পাশাপাশি সর্বশেষ ২১ এপ্রিল থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউনের ঘোষণা দেন। শিক্ষার্থীদের কঠোর আন্দোলনের মুখে বড় পরিসরে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী