সুনামগঞ্জ , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০১:৩২:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০১:৩২:৩১ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় বৃন্দা রায় নামে এক শিশু নিহত হয়েছে। সে সাচনাবাজার ইউনিয়নের ভরতপুর গ্রামের নারায়ণ রায়ের মেয়ে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে সাচনা-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, ওইদিন বিকেলে বৃন্দা নিজ বাড়ি থেকে স্থানীয় দোকানে যাচ্ছিল। কুকড়াপর্শী গ্রাম সংলগ্ন সুনামগঞ্জ-সাচনা সড়ক পারাপারের সময় বেপরোয়া গতির একটি মোটর সাইকেল তাকে চাপা দেয়। এতে বৃন্দা গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে মোটরসাইকেল চালক মোটরসাইকেলটি দুর্ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় বৃন্দা নামে এক শিশু মারা গেছে। মরদেহের সুরতহাল করা হয়েছে। এজাহার দায়ের করলে মামলা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন