সুনামগঞ্জ , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত বিপন্ন টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর হওয়ার আহ্বান গ্যাস পাইপলাইন লিকেজে অগ্নিকান্ড- বসতঘর ভস্মিভূত, প্রায় ২ লাখ টাকার ক্ষতি ৩ যুবককে কাশ্মীরে পাচার, মুক্তিপণ দাবির অভিযোগ, উদ্ধারে পরিবারের আকুতি জাতীয় ঐক্য নষ্টকারী ড. ইউনূস দেশে মব কালচারের জন্ম দিয়েছেন

বিশ্বম্ভরপুরে প্রতিবন্ধীর বাড়ি ও মসজিদের ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০১:২৯:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০১:২৯:২৮ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে প্রতিবন্ধীর বাড়ি ও মসজিদের ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইড়তলা গ্রামে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে প্রতিবন্ধী পরিবারের বসতবাড়ি ও মসজিদ মার্কেটের জায়গা জবর দখলের প্রতিবাদে এবং এ ঘটনায় অভিযুক্ত সুরুজ্জামান ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে গামাইড়তলা রতনের ঘাট পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন গামাইড়তলা চৌরাস্তা (রতনেরঘাট) জামে মসজিদের সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সাধারণ স¤পাদক খোকন মিয়া, অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুল হালিম, মো. জিন্নাত আলী, ব্যবসায়ী মো. হক মিয়া, প্রতিবন্ধী মো. নুর ইসলাম, প্রতিবন্ধী সফুরা বেগম, প্রতিবন্ধী সফুরা খাতুন, প্রতিবন্ধী আব্দুর রহীম। মানববন্ধনে বক্তারা বলেন, মসজিদ ও প্রতিবন্ধী পরিবারের বাড়ি একই খতিয়ানের ৪টি দাগে রয়েছে। যার মৌজা পুরান শাসপুর, জে.এল. নং-২, খতিয়ান নং-২৪৪, এস.এ দাগ নং-২০৫, ২১৪, ২১৫ ও ২১৩। জায়গার পরিমাণ ২ একর ৭০ শতাংশ। বক্তারা বলেন, গামাইড়তলা গ্রামের বাসিন্দা মৃত রমিজ উদ্দিন ফকিরের ছেলে সুরুজ্জামান ফকির এই জায়গা জালিয়াতি করে নিতে ২০১৫ সালে ১৮২০ নং দলিল দ্বারা নামজারী মোকদ্দমা নং-৯১৯/২০১৪-২০১৫ সালে আবেদন করে চেষ্টা চালান। কিন্তু তৎকালীন এসিল্যান্ড মো. তালুত, যার পরিচিতি নং-১৬৫৫০, তদন্ত করে জানান আবেদনকারীর দখলে কোনো জায়গা নেই। আবেদনকৃত দলিল অন্য জেলায় স¤পাদিত হয়েছে। যা সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তাই সত্যতা প্রমাণ করা সম্ভব না হওয়ায় নামজারি বাতিল করেন। বক্তারা বলেন, সুরুজ্জামান ফকির পুনরায় ২০২৪-২০২৫ সালে এই দলিল দিয়ে নামজারি আবেদন করেন এবং অর্পিত স¤পত্তি তার নামে নেওয়ার জন্য ট্রাইব্যুনালে মামলাও করেন। প্রতিবন্ধী বসত বাড়ি এবং মসজিদ ও মসজিদের মার্কেট তার নামে নিতে নানা পাঁয়তারা চালিয়ে যাচ্ছেন। মসজিদ কমিটির সদস্য ও প্রতিবন্ধী পরিবারের সদস্যদের আসামি করে প্রায় ১৩টি মামলা দায়ের করেছে। এখনও মামলা আদালতে চলমান আছে। বক্তারা আরও বলেন, এই দলিল সৃজন হয় ১৯৬২ সালে টাঙ্গাইল জেলার ভুয়াপুর সাব-রেজিস্ট্রার অফিসে। ওই ভুয়াপুর উপজেলার ২ শতাংশ জায়গা এই দলিলে কৌশলে উল্লেখ করা হয়। এই জায়গা রামজান মারাক নামের এক ব্যক্তির। কিন্তু এই জায়গায় সরকারি কোয়ার্টার রয়েছে। দলিলের দাগ-খতিয়ানের সাথে উক্ত দাগ খতিয়ানের মিল নেই। এই এই দলিলের লেখক সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা। বক্তারা বলেন, আমাদের গামাইড়তলা গ্রামের বাসিন্দাদের জানমাল রক্ষা করতে এবং এসব হয়রানি থেকে বাঁচতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি। তারা এঘটনায় সুরুজ্জামান ফকিরকে অভিযুক্ত করেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাইদুর রহমান, শিরু মিয়া, রূপতন মিয়া, হোসেন মিয়া, জজ মিয়া, ইসরাফিল মিয়া, আব্দুল হক প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ