সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

হুইলচেয়ার পেয়ে উচ্ছ্বসিত ৮ প্রতিবন্ধী

  • আপলোড সময় : ২২-০৪-২০২৫ ১১:৪১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৫ ১১:৪১:২২ অপরাহ্ন
হুইলচেয়ার পেয়ে উচ্ছ্বসিত ৮ প্রতিবন্ধী
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ সদর উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি’র (এডিপি) আওতায় ৮ জন প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ারগুলো বিতরণ করেন। এ সময় উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হুইলচেয়ার পেয়ে উপকার ভোগীদের মুখে হাসি দেখা যায় এবং তারা সদর উপজেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা বলেন, ‘প্রতিবন্ধীদের জীবনকে সহজ ও গতিশীল করার লক্ষ্যেই এই ক্ষুদ্র প্রয়াস। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি’র আওতায় আজকে ৮ জন প্রতিবন্ধীদেরকে হুইলচেয়ার দেওয়া হয়েছে। আমরা পর্যায়ক্রমে উপজেলার সকল প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করার চেষ্টা করব।’ তিনি আরও বলেন, ‘সরকার প্রতিবন্ধীদের কল্যাণে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করছে এবং উপজেলা পরিষদ সবসময় তাদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে বদ্ধপরিকর।’ হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রতিবন্ধীদের পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন এবং উপজেলা পরিষদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা মনে করেন, প্রতিবন্ধীদের মাঝে দেয়া এইসব হুইলচেয়ারগুলো তাদের দৈনন্দিন জীবনে চলাফেরায় অনেক সুবিধা বয়ে আনবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা

কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা