সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

অবশেষে পদত্যাগ করলেন কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৪ ০৯:১৭:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৪ ০৯:১৭:২৮ পূর্বাহ্ন
অবশেষে পদত্যাগ করলেন কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ
সুনামকণ্ঠ ডেস্ক:: সিলেটের ঐতিহ্যবাহী কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সিলেট বরাবরে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সিলেটের পক্ষে পদত্যাগপত্রটি গ্রহণ করেন সিলেট সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ। প্রধান শিক্ষকের পদত্যাগের খবর পেয়ে শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করে। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকাবাসী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। উল্লেখ্য, গত ২৫ আগস্ট থেকে বিদ্যালয়ের শিক্ষার্থী প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। প্রধান শিক্ষক গৌরা ঘোষের পদত্যাগের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। তার ফলে গত ২৯ আগস্ট (বৃহস্পতিবার) বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু