সুনামগঞ্জ , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেখার যেন কেউ নেই

অবাধে কাটা হচ্ছে সরকারি জমির মাটি

  • আপলোড সময় : ২২-০৪-২০২৫ ১২:১৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৫ ১২:২১:৪০ পূর্বাহ্ন
অবাধে কাটা হচ্ছে সরকারি জমির মাটি
স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন কার্যালয়ের কয়েকশত মিটার অদূরে খরচার হাওরে প্রকাশ্যে দিবালোকে কেটে নেয়া হচ্ছে খাস জমির মাটি।
গেল কয়েক সপ্তাহ ধরে স্থানীয় প্রভাবশালী কর্তৃক সরকারি অকৃষি জমি কেটে নিয়ে গেলেও নীরব ভূমিকায় রয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, সরকারি এই অকৃষি জমি স্থানীয়রা গরুকে চড়ানো, বোরো মৌসুমে চারা বপন, ধান শুকানোসহ বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন। সম্প্রতি বাঁধে মাটি নেয়ার নামে হাওর নিকটবর্তী খাস জমি এস্কেভেটরের সাহায্যে দিনে-রাতে কেটে উজাড় করা হচ্ছে। যেহারে মাটি কাটা হচ্ছে এতে কিছুদিন পর হাওরে দৃশ্যমান কোনো জায়গা থাকবে না। এতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবেন কৃষকরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক জানিয়েছেন, সরকারি জায়গা থেকে দিনে-দুপুরে মাটি নেয়া হচ্ছে, প্রশাসনের কেউ কথা বলছে না। এলাকার নিরীহ কৃষকরা এ নিয়ে কথা বলতে চায় না। কারণ যারা মাটি কেটে নিচ্ছে তারা অনেক প্রভাবশালী। শনিবার (১৯ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখাযায়, খাস জমিতে এস্কেভেটরের সাহায্যে মাটি কেটে একাধিক ড্রাম ট্রাকের মাধ্যমে মাটি নিয়ে যাচ্ছেন হিমেল নামের স্থানীয় এক রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা। খরচার হাওরের পানি উন্নয়ন বোর্ডের স্থায়ী বাঁধে চুক্তিভিত্তিক মাটি ফেলছেন তিনি। নিয়ম অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান টাকা দিয়ে মালিকানা জায়গা থেকে মাটি নেয়ার কথা থাকলেও ক্ষতার দাপট দেখিয়ে সরকারি খাস জমি থেকে মাটি নিয়ে যাচ্ছেন তিনি। মাটির কাটার দৃশ্য ধারণ করতে গেলে বাধা দেন হিমেল ও তার লোকেরা। সরকারি জমি থেকে মাটি নেয়ার কোনো অনুমতি রয়েছে কিনা জানতে চাইলে দাপট দেখিয়ে হিমেল বলেন, আমি হিমেলকে উপজেলার সবাই চিনে। আমি ব্যবসা করছি, চুরি করছি না। অনুমতি আছে কি-না আপনাকে কেনো বলবো। যা বলার ইউএনওকে বলবো। সরকারি খাস জমি থেকে মাটি নেয়ার ব্যাপারে বিশ্বম্ভরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক বলেন, সরকারি জমি থেকে মাটি নেয়া হচ্ছে এমন অভিযোগ শুনে আমি সেখানে গিয়ে তাদের বাধা দিতেই তারা বলেছে ইউএনও স্যার তাদের অনুমতি দিয়েছেন। আমি স্যারকে ব্যাপারটি বলার পর তিনি বলেছেন, তাদের যেন অফিসে ডেকে আনি। কিন্তু মাটি কাটার লোকদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সরকারি জমি থেকে মাটি কাটার ব্যাপারে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান বলেন, আমি কোনো অনুমতি দেইনি। আমি এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড লিখিতভাবে জানিয়েছি। ঠিকাদারের লোকেরা যদি মাটি নেয়া বন্ধ না করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হবে। এদিকে, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর

দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর