সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দাবি অচিরেই পূরণ করা হোক

  • আপলোড সময় : ২২-০৪-২০২৫ ১২:০১:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৫ ১২:০১:৪০ পূর্বাহ্ন
সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দাবি অচিরেই পূরণ করা হোক
সংবাদপ্রতিবেদনের শিরোনামটা যদি হয় ‘মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সরিয়ে দিল সেনাবাহিনী’ তবে প্রথমেই মনে হয় আমাদের পুলিশবাহিনী কই, তাঁরা কী করছেন। এমন কাজে সেনাবাহিনীর দরকার কী। এর কোনও সদুত্তর মেলে না। আমরা যা হওয়া দরকার এবং যা হওয়া দরকার নয় কেবল সে বিষয়ে বলতে চাই। যাতে আসলে করণীয় কী সেটা বের হয়ে আসে। সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা দেওয়া এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবির মধ্যে কোনও অন্যায় আবদার বা অসংগতি নেই। এটা কেবল শিক্ষার্থীদের দাবি নয়, বরং এ দাবিটা তাদের অভিভাবকদের ও যারা চিকিৎসাসেবা পেতে চান তাদেরসহ তাদের স্বজনদের। অর্থাৎ সমগ্র জনসাধারণের। এই সমগ্রের ভেতরে আমাদের সেনাবাহিনীও অন্তর্ভুক্ত। একটি মেডিকেল কলেজে পড়াশোনা করে হাসপাতালের ওয়ার্ডে গিয়ে রোগী দেখা ও তাদের সেবা করার সুযোগ বঞ্চিত হয়ে চিকিৎসকের সনদ পাওয়ার পর যদি ব্যবহারিক ক্ষেত্রে কার্যত চিকিৎসকের দায়িত্ব পালনে অক্ষম হয় কোন ‘কাগজে কলমে চিকিৎসক হওয়া’ শিক্ষার্থী, তাহলে সেটা কোনওভাবেই সঙ্গত কীছু হয়ে উঠে না দেশের স্বাস্থ্যসেবা খাতের জন্যে এবং সমাজের জন্য ভালো কীছু তো নয়ই। এতে দেশের অমঙ্গল ভিন্ন কোনও মঙ্গল হয় না। সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্ষেত্রে এমন একটা কীছু হোক দেশের নাগরিক হিসেবে সেটা কেউই চাইতে পারেন না। কিন্তু আন্দোলনের নামে জনপথ অবরুদ্ধ করে যানজটের কারণে জনহয়রানির শিকার হওয়াটাও আমাদের কাম্য নয়। সেনাবাহিনী সড়কে যানজট নিরসনে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছেন। তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদেরকে লাঠিপেটা করাকে আমরা সমর্থন করি না, বরং তাদের আন্দোলনরে প্রতি সহমর্মিতা প্রকাশ করাই অধিক যুক্তিযুক্ত ও সঙ্গত বোধ করি। মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সঙ্গে পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা তথা হাসপাতাল চালু করে সেখানে হাতেকলমে শিক্ষার্থীদেরকে চিকিৎসক রূপে গড়ে তোলার ব্যবস্থা না করে চিকিৎসক হতে ইচ্ছুক শিক্ষার্থী ভর্তি করা যুক্তিসঙ্গত নয়। মানতেই হবে সরকার এটা ঠিক করেনি। এই ভুলের অচিরেই সংশোধন চাই। এই দাবিতে আমরা মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আশা করছি, সেনাবাহিনীর সদস্যরাও শিক্ষার্থীদের সংগত দাবি পূরণের আন্দোলনের সঙ্গে সহমর্মী হবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু