সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক
সিলেটে তুষার হত্যাকান্ড

দিরাইয়ের তরুণসহ গ্রেফতার ২

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ১১:৫৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ১১:৫৬:৫৫ অপরাহ্ন
দিরাইয়ের তরুণসহ গ্রেফতার ২
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট মহানগরের শাহী ঈদগাহ এলাকার দলদলি চা-বাগানে তুষার আহমদ চৌধুরী (২০) খুনের ঘটনায় মূল আসামিকে আড়াল করার অপচেষ্টা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সিলেটের বালাগঞ্জ উপজেলার বাসিন্দা ও বর্তমানে নগরের কলবাখানী এলাকার পারভেজ (২০) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার রন্নারচর গ্রামের রাজু দাস (২৩)। গত শনিবার রাতে ঢাকার গাজীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সিলেট বিমানবন্দর থানা-পুলিশ। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তুষার হত্যাকান্ডের পর একটি কুচক্রী মহল ফেসবুকে গ্যালারিয়া শপিং কমপ্লেক্সের এক দোকানকর্মীর ছবি ও প্রোফাইল লিংক প্রচার করে তাকে মূল আসামি হিসেবে তুলে ধরার চেষ্টা করে। তদন্তে জানা যায়, সেই দোকানকর্মী পারভেজ এই হত্যাকা-ের সঙ্গে জড়িত নন। ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া পারভেজ ও রাজু দাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের আদালতে তোলা হবে। এদিকে ওই হত্যায় জড়িত সন্দেহে গত শনিবার দুপুরে র‌্যাব নগরের জিন্দাবাজার এলাকা থেকে বাগবাড়ির বাসিন্দা পারভেজ (২৬) নামের একজনকে গ্রেপ্তার করে। তবে পরে জানা যায়, তিনি নির্দোষ। ১৫ এপ্রিল সন্ধ্যায় তুষার আহমদ চৌধুরী ছুরিকাঘাতে নিহত হন। ওই রাতেই তুষারের বাবা আইনজীবী সাজেদ আহমদ চৌধুরী বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু