সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

সুজনের মানববন্ধন : সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৭:২১:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৭:৪৮:৩১ পূর্বাহ্ন
সুজনের মানববন্ধন : সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে মেডিকেল কলেজে ওয়ার্ড ক্লাস ও দ্রুততম সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। রবিবার বিকেল ৪টায় শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের কাক্সিক্ষত স্বপ্নের ফসল সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালটি। এখানে হাওরাঞ্চলের শিক্ষার্থী ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা পড়াশোনা করছেন। মেডিকেল কলেজ হাসপাতাল সুরম্য ভবন তৈরি হলেও ছাত্রদের ওয়ার্ড ক্লাস নেই। হাসপাতালের কার্যক্রম শুরু না করায় ছাত্ররা আন্দোলনে নেমেছে। এটি শুধু ছাত্রদের আন্দোলন নয়, গোটা জেলাবাসীর স্বার্থে আন্দোলন। আমরা অবিলম্বে ছাত্রদের দাবি মেনে নিয়ে ভবিষ্যৎ স্বপ্ন পূরণে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানাই। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি শাহিনা চৌধুরী রুবি’র সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক অধ্যাপক ফজলুল করিম সাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন সভাপতি একে এম আবু নাছার, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি ইয়াকুব বখত বাহলুল, দৈনিক সুনামগঞ্জের খবর স¤পাদক পংকজ কান্তি দে, অ্যাড. মহসিন রেজা মানিক, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা সাধারণ স¤পাদক মো. ওবায়দুল হক মিলন, সাংবাদিক দিলাল আহমদ, সুজন সদর উপজেলা সহসাধারণ স¤পাদক আশরাফ আলী, সুনামগঞ্জ সরকারি কলেজ শিক্ষার্থী বাকি বিল্লাহ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম মারুফ হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম পলাশ, সাংবাদিক আমিনুল হক, হেলিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মাইদুল হক মামুন, প্রভাষক শাহিনুল ইসলাম, মানিক উল্লা, সাংবাদিক কর্ণবাবু, এমদাদুল হক মিলনসহ অনেকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা

কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা