সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

পারিবারিক কলহের বিষয়ে সাবেক এমপি নাছির চৌধুরী’র সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৭:০৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৭:০৯:৩৭ পূর্বাহ্ন
পারিবারিক কলহের বিষয়ে সাবেক এমপি নাছির চৌধুরী’র সংবাদ সম্মেলন
দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেছেন- ওরা আমার সন্তান, আমি ওদের ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। আমি তাদের সাথে থাকতে চাই। রোববার বেলা সাড়ে তিন টার দিকে নিজ বাসভবনে তাঁর সৎ ভাই, নিজ স্ত্রী ও মেয়েদের মধ্যে সংঘটিত পারিবারিক কলহের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। একাধিক সূত্রে জানাযায়, অসুস্থ নাছির চৌধুরীর খোঁজখবর নিতে শুক্রবার রাতে ঢাকা থেকে তাঁর দ্বিতীয় স্ত্রী ও দুই মেয়ে নিয়ে দিরাই আসেন। রাত ১২টার দিকে তারা বাসভবনে গেলে বাসায় থাকা নাছির উদ্দীন চৌধুরীর সৎভাই মাসুক চৌধুরী ও মিলন চৌধুরীর সাথে স্ত্রী ও মেয়েরা বিভিন্ন বিষয় নিয়ে বাকবিত-ায় লিপ্ত হন। এক পর্যায়ে তাদেরকে বাসা থেকে বের করে দেন মাসুক চৌধুরী। বিষয়টি ভাইরাল হওয়ায় সে বিষয়ে সংবাদ সম্মেলন করেন নাছির চৌধুরী। এ ব্যাপারে নাছির চৌধুরীর স্ত্রী পারভিন আক্তার বলেন, শুক্রবার রাতে আমার অসুস্থ স্বামী নাছির চৌধুরীর খোঁজখবর নিতে ঢাকার বাসা থেকে আমি ও আমার দুই মেয়ে উনার দিরাইর বাসায় আসি। আমাদের দেখেই আমার স্বামীর সৎভাই মাসুক চৌধুরী ও মিলন চৌধুরী তেলে-বেগুনে জ্বলে উঠেন। বাকবিত-ার এক পর্যায়ে আমাকে ও মেয়েদের লাঞ্ছিত করেন। একপর্যায়ে বাসা থেকে বের না হলে মেরে ফেলার হুমকি দেন। আমরা প্রাণ ভয়ে গভীর রাতে একটি মাদ্রাসায় আশ্রয় নেই। আমরা আমাদের অধিকার ফিরে পেতে আইনের আশ্রয় নেবো। বড় মেয়ে নাজিয়া চৌধুরী বলেন, আমার চাচারা আমাদের বাবার আদর থেকে বঞ্চিত রেখেছেন। আমার এমপি বাবার নাম বিক্রি করে তারা নিজের আখের গুছালে আমার অসুস্থ বাবাকে উন্নত চিকিৎসা না দিচ্ছেন না। আমাদেরকে বাবার স¤পদ থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছেন। গতরাতে আমাদের উপর যে অত্যাচার করেছেন তা বলার ভাষা নেই। বাবাকে আমরা নিতে এসেছি, আমরা বাবাকে উন্নত চিকিৎসা দিতে চাই। অভিযোগের বিষয়ে মাসুক চৌধুরী বলেন, আমার ভাই উনাকে তালাক দিয়েছেন। উনিতো কোনো মতেই আমাদের বাসায় আসতে পারেন না। আর মেয়েরা প্রায়ই আসে যায়। তবে মাসুক চৌধুরী তাদেরকে বাসা থেকে বের করা ও লাঞ্ছনার বিষয়টি অস্বীকার করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু