সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০১:০৫:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০১:০৫:৪৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ মেডিকেল কলেজে পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত ও অবিলম্বে কলেজ হাসপাতাল চালুসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা। চতুর্থ দিনের মতো শনিবার সকালে শান্তিগঞ্জ বাজারে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেন। শান্তিগঞ্জ চত্বর এলাকায় এ কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, মেডিকেল শিক্ষার মূল ভিত্তিই হলো হাতে-কলমে প্রশিক্ষণ। কিন্তু কলেজ প্রতিষ্ঠার কয়েক বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত চালু হয়নি পূর্ণাঙ্গ হাসপাতাল। ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। পর্যাপ্ত রোগী না থাকায় হাতে-কলমে শেখার সুযোগ পাচ্ছি না। এতে আমরা পিছিয়ে পড়ছি। বাস্তব অভিজ্ঞতা ছাড়া চিকিৎসা শিক্ষা কখনোই পূর্ণতা পায় না। আরেক শিক্ষার্থী জানান, আমরা বারবার কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। কিন্তু আজও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। এভাবে চলতে থাকলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। মানববন্ধনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরাও। বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. ফরিদুর রহমান ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুয়েব আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা রমজান হোসাইন, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক স¤পাদক মো. সাহাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, আব্দুল লতিফ, জাকির হোসেন, মো. কিবরিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি