সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জগন্নাথপুরে ৭ আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ১২:৪৫:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ১২:৪৫:২৮ পূর্বাহ্ন
জগন্নাথপুরে ৭ আসামি গ্রেফতার
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই লুৎফর রহমান, এসআই হামিদুর রহমান, এসআই রিফাত সিকদার, এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার, এএসআই আব্দুল কাইয়ুম, এএসআই জাহাঙ্গীর আলম মজুমদারসহ পুলিশের পৃথক দল বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জিআর মামলায় এক বছরের সাজা ও অর্থদ-প্রাপ্ত পলাতক আসামি সৈয়দ ছাহিদ ওরফে সাইদ আহমেদকে (২৪) গ্রেফতার করা হয়। তিনি উপজেলার সৈয়দপুর ইশানকোণা গ্রামের সৈয়দ সিরাজ মিয়ার ছেলে। এছাড়া নন-জিআর মামলার পলাতক আসামি উপজেলার হাসান ফাতেমাপুর গ্রামের মৃত আবদুস শহীদের ছেলে মো. হাফিজুর রহমান (৪৫), পীরেরগাঁও গ্রামের ইছাক আলীর ছেলে সেবুল মিয়া, রতন মিয়া, জীবন মিয়া, নলুয়া নোয়াগাঁও গ্রামের মৃত আবদুল বাতিনের ছেলে আবদুল হক টুনু (৫০) ও সিআর মামলার আসামি একই গ্রামের এবারক উল্লার ছেলে মধু মিয়া (৪০)। শনিবার আসামিদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স