সুনামগঞ্জ , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ : জামায়াত আমির হবিপুর-পুরান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ ঘন ঘন লোডশেডিং, ভোগান্তিতে মানুষ দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে : এমপি কয়ছর আহমেদ এক মামলায় চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন

ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ১২:৪৩:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ১২:৪৩:৪১ পূর্বাহ্ন
ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: ফুটবল এসোসিয়েশন সুনামগঞ্জ-এর আয়োজনে এবং সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতয় ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক পৌর কাউন্সিলর হোসেন আহমদ রাসেল। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জুনেল আহমদ রাজরান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, বিএনপি নেতা আকবর আলী, তোফাজ্জল হোসেন বাবুল, অ্যাড. নানু মিয়া, বিএনপি নেতা নাদের আহমদ, ডিএসএ সদস্য সচিব আল আমিন, বিএনপি নেতা আ ত ম মিসবাহ, সাইফুল্লাহ হাসান জুনায়েদ, সুনামগঞ্জ সদর থানার ওসি মো. আবুল কালাম, সাবেক ফুটবলার ও সংগঠক জিয়াউর রহমান প্রমুখ। উল্লেখ্য, এই ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি টিম অংশগ্রহণ করে। এদের মধ্যে ২টি টিম পৌরসভার আর বাকি টিমগুলো অন্যান্য উপজেলার। শনিবার উদ্বোধনী খেলা সুনামগঞ্জ নিউ আজাদী বনাম সিলেট সদরের মধ্যে অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ট্রাইব্রেকারে সুনামগঞ্জ আজাদী টিমকে পরাজিত করে সিলেট সদর বিজয় লাভ করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স