সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

ধর্মপাশায় খাসজমি দখলের অভিযোগ

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ১২:৪১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ১২:৪১:২৮ পূর্বাহ্ন
ধর্মপাশায় খাসজমি দখলের অভিযোগ
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার গোলকপুর বাজারের পশ্চিমপাশে থাকা ২১ শতক সরকারি খাস জায়গার মধ্যে ১৫ শতক জায়গা স্থানীয় এক প্রভাবশালী অবৈধভাবে দখল করে নিয়েছেন। উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক ইউসুফ আলী এই কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার গোলকপুর বাজারের কয়েকজন ব্যবসায়ী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজারের পশ্চিম পাশে ২১শতক সরকারি খাস জায়গা রয়েছে। উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা ইউসুফ আলী এলাকায় খুবই প্রভাবশালী। তার এক ছেলে পুলিশের এসআই পদে কর্মরত রয়েছেন। নিজ ছেলের ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে তিনি তার লোকজন নিয়ে সরকারি ২১শতক সরকারি খাস জায়গার মধ্যে ১৫শতক জায়গা অবৈধভাবে দখলে যান। পরদিন ১০এপ্রিল সকালে সেখানকার একটি অংশে মাটি ভরাট কাজ শুরু করেন। এছাড়া সরকারি খাস জায়গা দখল করা স্থানে বাঁশের খুঁটি পুতে গুড়ি তৈরি করা এবং অপর একটি অংশে বাঁশ ও সিমেন্টের তৈরি খুঁটি ফেলে রেখেছেন। উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা ও গোলকপুর বাজারের ব্যবসায়ী হেলাল চৌধুরী বলেন, গোলকপুর বাজারের পশ্চিম পাশে ২১শতক সরকারি খাস জায়গার মধ্যে ১৫শতক জায়গা আমাদের গ্রামের প্রভাবশালী ব্যক্তি ইউসুফ আলী তাঁর লোকজন নিয়ে অবৈধভাবে দখল করে নিয়েছেন। তাঁর এক ছেলে পুলিশের এসআই হওয়ায় এই ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি এই কাজটি করেছেন। সরকারি এই খাস জায়গাটি দখলমুক্ত করার জন্য গোলকপুর বাজারের ব্যবসায়ীদের পক্ষে আমি মঙ্গলবার বিকেলে এ ঘটনায় ইউএনও স্যারের কাছে লিখিত অভিযোগ করেছি। অভিযুক্ত ইউসুফ আলী দাবি করেন, আমার বিরুদ্ধে সরকারি খাস জায়গা দখল করার যে অভিযোগটি আনা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। আমি যে স্থানে মাটি ভরাট, বাঁশের খুঁটি পুতে গুড়ি তৈরি করেছি এবং বাঁশ ও পিলার ফেলে রেখেছি সেটি আমার রেকর্ডভুক্ত জায়গা। আমি আমার এসআই ছেলের ক্ষমতার কোনো প্রভাব খাটাইনি। আমাকে ও আমার পরিবারের লোকজনদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার জন্য এলাকার একটি মহল এ ধরনের অপপ্রচার চালিয়ে আসছে। এই জায়গাটি সরকারি খাস জায়গা হলে অবশ্যই আমি তা ছেড়ে দেব। ধর্মপাশার ইউএনও জনি রায় বলেন, অভিযোগটি আমি পেয়েছি। সরকারি খাস জায়গা অবৈধভাবে দখল করার কোনো সুযোগ নেই। তদন্ত করে এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর