সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

তৃতীয় বিশ্বযুদ্ধের নিরসন প্রসঙ্গে

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ১২:২৮:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ১২:২৮:২০ পূর্বাহ্ন
তৃতীয় বিশ্বযুদ্ধের নিরসন প্রসঙ্গে
সম্প্রতি তৃতীয় বিশ্বযুদ্ধ অচিরেই হামলে পড়তে যাচ্ছে পৃথিবীর উপর, এই আশঙ্কায় কেউ কেউ রীতিমত আতঙ্কের অস্বস্তিতে কালযাপন করছেন। আপাতত বিশ্ব রাজনীতির বর্তমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে যুদ্ধের অনিবার্যতা নিয়েও কোনও সন্দেহের উদ্রেক হচ্ছে না। কারও কারও মতে আমেরিকার অতিসম্প্রতি ঘোষিত শুল্কনীতি তৃতীয় বিশ্ব যুদ্ধেরই ইঙ্গিত বহন করছে। যুদ্ধ সম্পর্কে সর্বজনের একটি জানা কথা হলো : রাষ্ট্র উদ্ভবের পর থেকেই রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্কের ইতিহাস সশস্ত্র সংঘর্ষ ও যুদ্ধের সঙ্গে অবিচ্ছেদ্য হয়ে আছে। ১৯৪৪ সালের এক হিসাব অনুযায়ী বিগত ৩৩৫৭ বছরের মধ্যে যুদ্ধসঙ্কুল ও শান্তিপূর্ণ বছরের সংখ্যা যথাক্রমে ৩১৩০ ও ২৫৭। এবংবিধ তথ্যের ভিত্তিতে তৃতীয় বিশ^যুদ্ধের অনিবার্যতাই সতঃসিদ্ধতা লাভ করে। এই স্বঃসিদ্ধতার নির্গলিতার্থ এই যে, তৃতীয় বিশ্বযুদ্ধ আসলেই লাগনো হবে, হয় তো ফেরানো যাবে না, যেমন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগানো হয়েছিল, ফেরানো যায় নি। কারণ যুদ্ধ হচ্ছে রাজনীতির চূড়ান্ত পর্যায়। বলা হয়, সহিংস উপায়ে রাজনীতিকে অব্যাহত রাখার নামান্তরই যুদ্ধ। পুঁজিতন্ত্রের অধীনে যুদ্ধটা শুরু করে এবং চালায় ক্ষমতাসীন শক্তি ও বিবিধ শ্রেণির রাজনীতিক প্রতিনিধিরা। তারা যুদ্ধ করে ও চালায় ইউক্রেনকে ভাগাভাগি করে নিতে কিংবা গাজাকে দখল করে নিয়ে তাতে বাগানবাড়িমতো বিলাসিতার স্বর্গভূমি বানাতে অনুপ্রাণিত হয়ে। এই অনুপ্রেরণা কোনও হাসপাতাল বানানোর মতো যে-কোনও মানবকল্যাণের সঙ্গে সম্পর্কহীন। অথবা বিশ্বশান্তি ও জননিরাপত্তা এর মূলে কাজ করে না, কাজ করে অস্ত্র প্রয়োগের দ্বারা জাতিসত্তা নির্মূলের ও বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারে দানবিক মনোবাসনা চরিতার্থকরণে। এবংবিধ রাজনীতিক কর্মকান্ড পুঁজিবাদের সাধারণ সঙ্কট বলে বিবেচিত হয়ে আসছে বিজ্ঞ অর্থনীতিবিদদের ভাবনা-চিন্তায়। তাঁরা বলেন যে, যুদ্ধ হলো শোষণভিত্তিক যাবতীয় সামাজিক-আর্থনীতিক সংগঠনের নিত্যসঙ্গী। সমাজ পরস্পরবিরোধী ও আপসহীন স্বার্থসংশ্লিষ্ট শ্রেণিসমূহে বিভাজিত এবং এই বিভাজন থেকেই বস্তুত যুদ্ধের উদ্ভব। সুতরাং শ্রেণি বিভাজনের রাজনীতিকে জিইয়ে রেখে, বিশ্ব জুড়ে বৈষম্যের বিস্তার ঘটিয়ে, ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে শত্রুতার নিরসন না করে কখনওই যুদ্ধকে প্রতিহত করা যাবে না, তৃতীয় বিশ্বযুদ্ধ তাই অনিবার্য অথবা চলছে। কেউ কেউ তো চলছে বলেই অভিমত পোষণ করেন। তাই সর্বাগ্রে সমাজকে শ্রেণিহীন সমাজে রূপান্তরিত করতে হবে। অন্যথায় ট্রাম্পের শুল্কনীতি বিশ্ব অর্থনীতিকে যুদ্ধের অর্থনীতিতে পর্যবসিত করবেই। ফেরানো যাবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা