সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সীমান্তে ২২শ কেজি ভারতীয় ফুচকা জব্দ

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ১২:১৯:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ১২:১৯:৩৫ পূর্বাহ্ন
সীমান্তে ২২শ কেজি ভারতীয় ফুচকা জব্দ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধীনস্থ তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১২টায় লাউরগড় সীমান্ত ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। বিজিবি সূত্রে জানাযায়, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৪/এমপি থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দশঘর নামক এলাকায় মালিকবিহীন অবস্থায় ২২২০ কেজি ভারতীয় ফুচকার একটি চালান জব্দ করতে সক্ষম হয়। আটককৃত ফুচকার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৬৬ হাজার টাকা। এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় ফুচকা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স