সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

১৪, ১৮ ও ২৪-এর মতো নির্বাচন হলে মানুষ মেনে নেবে না : গোলাম পরওয়ার

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ১২:৫৯:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ১২:৫৯:৩৩ অপরাহ্ন
১৪, ১৮ ও ২৪-এর মতো নির্বাচন হলে মানুষ মেনে নেবে না : গোলাম পরওয়ার
সুনামকণ্ঠ ডেস্ক :: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি ডেডলাইন দিয়েছে। এর মধ্যে সংস্কার, মানবতাবিরোধী অপরাধীদের বিচার করে নির্বাচন দিলে আমরা নির্বাচনে যেতে রাজি আছি। নির্বাচনে আমাদের অবস্থান নিয়ে অনেকে ভুল বোঝার চেষ্টা করছেন। আমাদের আমির কালকেও বলেছেন, সরকার বলেছে নির্বাচন ২৬ জুন অথবা ২৫ ডিসেম্বর। আপনি যে সময় বলেন নির্বাচন করেন। কিন্তু প্রো-ভায়োলেন্স ১৪, ১৮ ও ২৪-এর মতো নির্বাচন হলে দেশের মানুষ মেনে নেবে না। শুক্রবার (১৮ এপ্রিল) কুমিল্লার লাকসাম সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা একটা কালো যুগ পার করেছি। এই সম্মেলনের কেউ নেই যার বিরুদ্ধে মামলা নেই এবং জেল খাটেনি। সংবিধানের ৩৬-৩৯ ধারায় বলা আছে বাকস্বাধীনতার কথা। কিন্তু বিগত স্বৈরাচার সরকার মানুষের সেই অধিকার হরণ করেছিল। মানুষকে ভোট দিতে দেয়নি। ১৪, ১৮ ও ২৪-এর নির্বাচন নিয়ে তিনি বলেন, ১৪ সালে তারা (আওয়ামী লীগ) ষড়যন্ত্র করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করেছিল। কেউ নির্বাচনে যায়নি। ২০১৮ সালের নির্বাচন ছিল ইতিহাসের আরেক কালো অধ্যায়। যেখানে রাতেই ভোট দিয়ে দিয়েছে বিগত সরকার। আর এসব নির্বাচনে হাসিনাকে সঙ্গ দিয়েছে জাতীয় পার্টি। শেখ হাসিনার বিষয়ে গোলাম পরওয়ার বলেন, হাসিনা যাকেই তার ক্ষমতার জন্য আতঙ্ক মনে করতো, তাকেই রাজাকার বানিয়ে দিতো। অধিকার চাওয়া শিক্ষার্থীদেরও রাজাকার বলেছিল হাসিনা। হাসিনাকে ভারত বলেছিল মুসলমান নেতারাই তার ক্ষমতার জন্য আতঙ্ক। তাই ভারতের প্রেসক্রিপশনে জামায়াতের নেতাদের ফাঁসি দিয়েছিল। বক্তব্যের শেষ দিকে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারঘোষিত সময়ের মধ্যে সংস্কার ও বিচার কার্যক্রম শেষ করে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানান। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুর রব, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও জামায়াত মনোনীত কুমিল্লা -৯ আসনের প্রার্থী অধ্যাপক ড. এ কে এম সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকীসহ অনেকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু