সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকস্মিক বন্যার শঙ্কা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে জামালগঞ্জ কী করছেন ‘মাস্টারমাইন্ড’ মাহফুজ আলম হাওরে আশ্রয়কেন্দ্র এবং বজ্রনিরোধক দন্ড স্থাপনের দাবি এমপি কামরুল ধান নিয়ে চতুর্মুখী বিপদে কৃষক বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু, আহত ৩ দেশে আবারও সক্রিয় হচ্ছে জঙ্গি নেটওয়ার্ক? জেলা প্রশাসকের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৪৩ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় পেলেন অধ্যক্ষ নাসির উদ্দিন জননেতা আব্দুস সামাদ আজাদের ২১তম মৃত্যুবার্ষিকী আজ কৃষকদের জ্বালানি তেলের কোনো সংকট হবে না : জেলা প্রশাসক হাওরাঞ্চলে ‘মাল্টিপারপাস শেড’ নির্মাণের পরিকল্পনা দিরাইয়ে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : এমপি কয়ছর আহমদ বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : জামায়াত আমির ৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক : রিফাত রশিদ শিশুদের জ্ঞান-বিজ্ঞানে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল ‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত বাঁধ নিয়ে গভীর উদ্বেগ, মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি

খুলনায় শেখ হাসিনাসহ ৪৫০ জনের বিরুদ্ধে ৩ মামলা

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৪ ০২:৩৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৪ ০২:৩৯:১৫ অপরাহ্ন
খুলনায় শেখ হাসিনাসহ ৪৫০ জনের বিরুদ্ধে ৩ মামলা
সুনামকন্ঠ ডেস্ক:: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, খুলনার সাবেক মেয়র, সাবেক চার সংসদ সদস্যসহ ১৭৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪৫০ জনের বিরুদ্ধে খুলনায় তিনটি মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফুলতলা, খুলনা সদর ও খালিশপুর থানায় মামলাগুলো হয়। ফুলতলা থানার মামলার বাদী জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। মামলায় সাবেক এমপি শেখ হেলাল, শেখ জুয়েলসহ তাদের ৫ ভাই, কেসিসির অপসারিত মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক এমপি এস এম কামাল হোসেন, মন্নুজান সুফিয়ান ও আবদুস সালাম মুর্শেদী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, ফুলতলা, রূপসা ও তেরখাদা উপজেলার সাবেক চেয়ারম্যানসহ ৮৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২২ অক্টোবর বিএনপির বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে আসার পথে চন্দনীমহল এলাকায় ফুলতলা বিএনপির নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটে। দিঘলিয়া থানায় মামলার বাদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম। মামলায় সাবেক এমপি আবদুস সালাম মুর্শেদী, তেরখাদা উপজেলার সাবেক চেয়ারম্যান শরফুদ্দিন বিশ্বাস বাচ্চুসহ ৮৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ২৫ জনকে আসামি করা হয়েছে। খুলনা সদর থানায় দায়ের করা মামলার বাদী আইনজীবী শেখ রফিকুজ্জামান। মামলায় সাবেক এমপি এস এম কামাল হোসেন, সাবেক মেয়র তালুকদার আবদুল খালেকসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৪ আগস্ট ছাত্র-জনতার মিছিল রূপসা ঘাট থেকে নতুন রাস্তার মোড়ে যাওয়ার পথে সাবেক মেয়র তালুকদার আবদুল খালেকের বাড়ির সামনে পৌঁছালে তাঁর ছেলে রাফসানকে লক্ষ্য করে গুলি করে আসামিরা। রাফসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার আযমখান সরকারি কমার্স কলেজের সমন্বয়ক। সূত্র: সমকাল.কম

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য