সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

‘ডিসেম্বরই শেষ সময়’, আজ যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ১২:৪৯:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ১২:৪৯:২২ পূর্বাহ্ন
‘ডিসেম্বরই শেষ সময়’, আজ যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি
সুনামকণ্ঠ ডেস্ক :: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার সূত্র ধরে এবার যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসছে বিএনপি। আজ শনিবার (১৯ এপ্রিল) বিকেল তিনটায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন বিএনপির লিয়াঁজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, লিয়াঁজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান বৈঠক করবেন ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে। বিকেল ৩টায় ১২ দলীয় জোট ও সন্ধ্যা ৭টায় এলডিপির সঙ্গে আলোচনা করবেন তিনি। গত ১৬ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। সেখানে তারা আগামী ডিসেম্বরের মধ্যে এয়োদশ সংসদ নির্বাচন আয়োজন করতে দাবি জানান। কিন্তু সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না জানিয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে বিএনপিকে জানায়। সরকারের এই অবস্থান নিয়ে পাল্টা নিজেদের অসন্তুষ্টির কথা জানায় বিএনপি। বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে কথা বলে গেছে, লিয়াঁজো কমিটির বৈঠকে আগামী নির্বাচন ইস্যুতে যুগপতে থাকা দলগুলোর চিন্তা-ভাবনা জানবে বিএনপি। একই সঙ্গে বিএনপিও তাদের চিন্তা-ভাবনা তাদের জানাবে। পাশাপাশি বৈঠক থেকে বিএনপির পক্ষ থেকে মিত্র দলগুলোর নেতাদের জন্য নির্বাচনে আসন ছাড় দেওয়া এবং উপযুক্ত মূল্যায়নের আশ্বাস দেওয়া হবে। জানতে চাইলে ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, যুগপতের বৈঠকগুলো সাধারণ ১২ দলীয় জোট দিয়ে শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। শনিবার বেলা ৩টায় ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক দিয়েই আলোচনা শুরু করবে বিএনপি। আমরা মনে করি, ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে বলা হয়েছে ‘ডিসেম্বর শেষ সময়’। আমরা ১২ দলীয় জোটও বলতে চাই- ‘ডিসেম্বর শেষ সময়’। তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে আমরা কীভাবে আগামী দিনে নির্বাচন ও ভোটের ইস্যুতে জনগণের কাছে যাব, তা আলোচনায় উঠে আসবে। ডিসেম্বর মধ্যে যে নির্বাচন দরকার সরকারের প্রতি সেই বার্তা কীভাবে দেব, তা-ও উঠে আসবে বলে আশা করছি। বৈঠকের পর কোনো কর্মসূচি আসবে কিনা - জানতে চাইলে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, বৈঠকে এই বিষয়ে আলোচনা হতে পারে। তারপর এই নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব স্থায়ী কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনের সঙ্গে বিএনপির যে বৈঠক হয়েছে সেই আলোচনার সূত্র ধরে শনিবার ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক ডাকা হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার করে বলেছেন- যুগপৎ সঙ্গীদের সঙ্গে আলোচনা করে আগামী দিনের কর্মপরিকল্পনা ঠিক করা হবে। আশা করছি, কালকের বৈঠকে সামনের দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে- জানতে চাইলে শায়রুল কবির বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বক্তব্য বা সংবাদ দেখে নিজেদের মধ্যে যেন ভুল বোঝাবুঝি-বিভ্রান্তি তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখা এবং সাম্প্রতিক বিষয়গুলো আরও গভীর ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে মন্তব্য করার বিষয়ে আলোচনা হতে পারে। আর বিএনপির কোনো বিষয় নিয়ে যদি যুগপৎ সঙ্গীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়, তাহলে সেটি নিয়ে যেন দলের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নেওয়া হয়- এমন পরামর্শও দেওয়া হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি