সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প : কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ পাইনি, আলোচনা সন্তোষজনক নয় : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ১১:৪১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ১১:৪৩:৫৭ অপরাহ্ন
নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ পাইনি, আলোচনা সন্তোষজনক নয় : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক ::
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে মিলিত হয়।
বৈঠক শেষ হয় দুপুর পৌনে ২টায়। বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেননি। তবে আমার ডিসেম্বরেই নির্বাচন চাই। এ আলোচনা আমাদের কাছে সন্তোষজনক হয়নি।
তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে যদি দেশে নির্বাচন না হয়, তবে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি বিরাজ করছে তা আরও খারাপের দিকে যাবে। তখন এটি নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে।
নির্বাচনের বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা সমমনা দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাব। প্রতিনিধি দলটিতে ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও ইকবাল মাহমুদ টুকু।
এর আগে, নির্বাচনকে ঘিরে চলমান অনিশ্চয়তা নিরসন ও ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করতেই ড. ইউনুসের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার বিকল্প নেই। এ বিষয়ে আলোচনার পরই বিএনপি পরবর্তী সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও বিএনপির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার