সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

শান্তিগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ১১:৩৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ১১:৩৫:৩৪ অপরাহ্ন
শান্তিগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট অভিযানে শহিদ মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শহিদ মিয়া শান্তিগঞ্জ থানা এলাকার শিমুলবাক ইউনিয়নের হাফিজুর রহমানের পুত্র। তিনি শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৬ এপ্রিল) শান্তিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুলেমান সঙ্গীয় ফোর্সের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে শহিদ মিয়াকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। শান্তিগঞ্জ থানা ভারপ্রাপ্ত অফিসার (ওসি) আকরাম আলী বলেন, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে শহিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি