সুনামগঞ্জ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত, মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে এবার শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ১১:২৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ১১:২৮:৫৩ অপরাহ্ন
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে এবার শিক্ষার্থীদের সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার :: পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে ও দ্রুত হাসপাতাল চালুর দাবিতে এবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের সুনামগঞ্জ দিরাই রাস্তা এলাকায় মেডিকেল কলেজটির শিক্ষার্থীরা অবরোধ ও বিক্ষোভ করেন। একই সঙ্গে কলেজটির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচিও পালন করছেন। এর আগে গত মঙ্গলবারও একই দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন করেছিলেন তাঁরা। বিক্ষোভকালে শিক্ষার্থীরা ‘সিএ নাই, রেজিস্ট্রার নাই, ওয়ার্ড চালাবে কারা ভাই’; ‘ওয়ার্ড ক্লাসে অবহেলা, মানি না মানব না’; ‘হাসপাতাল ছাড়া মেডিকেল, চলবে না চলবে না’; ‘সদর হাসপাতালের উন্নয়ন চাই’ - এমন নানা স্লোগান দেন। শিক্ষার্থীরা জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা-কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ার ক্লিনিক্যালি শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া, ট্রান্সপোর্ট, চিকিৎসা সরঞ্জাম ও অভাব থাকায় দাপ্তরিক ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তারা আরও বলেন, মেডিকেল কলেজের হৃদপি- হচ্ছে হাসপাতাল। কিন্তু গত ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ায় ক্লিনিক্যাল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। মেডিকেল কলেজে যদি হাসপাতাল চালু না থাকে, শিক্ষার্থীরা ওয়ার্ড ক্লাস, আউটডোরের কাজ, প্র্যাকটিক্যাল, সার্জারির কাজ হয় না। সুনামগঞ্জ সদর হাসপাতালেও যাওয়ার মতো পরিবহন সুবিধা নেই। শিক্ষার্থীরা আরও বলেন, মেডিকেল ও ওয়ার্ড ক্লাস ছাড়া কেউ ডাক্তার হলেও কোনো মূল্য থাকবে না। কর্তৃপক্ষ যদি আমাদের যথাযথ সুবিধা না দিতে পারে, তাহলে কেন কলেজ চালু করেছে? স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর আমাদের দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি দেব। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের শিক্ষাজীবনের ক্ষতির দায়ভার স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, কলেজ কর্তৃপক্ষকে নিতে হবে। এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে আটকে পড়া যাত্রী ও স্থানীয় অনেককে কর্মসূচিতে যোগ দিতে দেখা গেছে। অপরদিকে, রোগীবাহী অ্যাম্বুলেন্স সড়কে স্বাভাবিক গতিতে চলাচল করে। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা হ্যান্ডমাইক নিয়ে তাদের বিভিন্ন দাবি আদায় করতে স্লোগান দেন। শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। শিক্ষার্থী প্রতিনিধি ও কলেজ প্রশাসনের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন তারা। জেলা প্রশাসকের আশ্বাসে দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক থেকে অবরোধ তুলে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে দাবি আদায়ে অনড় থাকেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। সুনামগঞ্জ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইদুল ইসলাম জানান, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে তারা সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন। তবে দাবি পূরণ না হলে তারা আবারও রাস্তায় নামবেন। তিনি বলেন, আমরা শুধু আমাদের দাবির জন্য রাস্তায় নামিনি। এখানে হাওরবাসীর স্বার্থ জড়িত। জনগণ যদি চায় আমরা আবারও রাস্তায় নামবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের ক্লাস বর্জন কর্মসূচি চলমান থাকবে। এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, শিক্ষার্থীরা যে দাবি করছে তা আমাদেরও দাবি। আমি এ বিষয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব স্যারের সাথে কথা বলেছি। তিনি বলেছেন শিক্ষার্থীদের যেসব সমস্যা হচ্ছে এ বিষয়ে একটি স্মারকলিপি দিলে তিনি সেগুলো পূরণে ব্যবস্থা নিবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি

দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি