সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছাতকের মাছবাজার-কলাহাটা নৌকাঘাটে ময়লার স্তূপ, তীব্র দুর্গন্ধ ছাতক সিমেন্ট কারখানার ৩ কর্মকর্তা ও ৭৮ শ্রমিক-কর্মচারীকে পদোন্নতি হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ সেতু আবারও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল সদর মডেল থানা, শ্রেষ্ঠ ওসি রতন শেখ আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ২০০ শিশুর জন্মদিন উদযাপন অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে নাগরিক টিভির সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার হলেন জালাল উদ্দিন নাসিম বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয় : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়

দিরাই উপজেলা বিএনপি’র সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ১১:১৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ১১:১৫:৪৬ অপরাহ্ন
দিরাই উপজেলা বিএনপি’র সভা অনুষ্ঠিত
দিরাই প্রতিনিধি :: দিরাই উপজেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আমির আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কমিটির ২১ সদস্যের মধ্যে ২০ জন উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে যারা বিগত আন্দোলন-সংগ্রামে মাঠে সক্রিয় ছিল তাদের অনেকেই উপজেলার আহ্বায়ক কমিটিতে স্থান পাননি। সেজন্য আমরা এতদিন একসাথে বসতে পারিনি। এখন সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। সভায় উপজেলার ৯টি ইউনিয়নে প্রকৃত ত্যাগী নেতাদের কমিটিতে রাখার সিদ্ধান্ত হয় এবং এখন থেকে দলের সকল কর্মসূচি একসাথে একই ব্যানারে পালিত হবে, কোন বলয় থাকবে না। সভায় আরো সিদ্ধান্ত হয় এখন বৈশাখ মাস একমাত্র সোনার ফসল ঘরে তুলতে সবাই ব্যস্ত। আগামী ১৫ দিন কোন কর্মসূচি থাকবে না। ফসল কাটা শেষ হলে উপজেলার ৯টি ইউনিয়নে সফর করে তৃণমূলের মতামতের ভিত্তিতে ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। সভায় বিএনপির সদ্য সাবেক সভাপতি কামরুজ্জামান মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র হাজী আহমদ মিয়া, সাবেক সভাপতি আব্দুস শহীদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ স¤পাদক আনোয়ার হোসেন চৌধুরীসহ বিএনপির সকল প্রয়াত নেতাদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁদের স্মরণে একটি শোকসভা আয়োজনের সিদ্ধান্ত হয়। সভায় বিগত ১৫ বছর আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছেন বিশেষ করে ৫ আগস্টের আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দিরাই শাল্লার সাবেক এমপি ও কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির চৌধুরীর রোগ মুক্তি কামনা করা হয়। সভা বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দাই মিয়া, আব্দুর রশিদ চৌধুরী,আব্দুল কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম চৌধুরী, হুমায়ুন কবির তালুকদার, কবির মিয়া, শাহানা আলম চৌধুরী, আব্দুল ওয়াদুদ চৌধুরী, নুরুল হক তালুকদার, পংকজ দাস, শোয়েব হাসান, অ্যাডভোকেট ওবায়দুর রহমান চৌধুরী মিশু, আবু সাঈদ চৌধুরী, সুমন মিয়া, ইফতেখার মো. নাবিল চৌধুরী, আবুল খায়ের চৌধুরী, কামরুল ইসলাম ও সুকেশ দাস। পরিচিতি সভা শেষে নেতৃবৃন্দ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নাছির চৌধুরীর বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত