সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান

জগন্নাথপুরে ভোক্তা অধিকার আইন বিষয়ক সভা

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ১১:১০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ১১:১০:৪৫ অপরাহ্ন
জগন্নাথপুরে ভোক্তা অধিকার আইন বিষয়ক সভা
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সিলেট বিভাগীয় উপ-পরিচালক আরিফ মুর্শেদ মিশু। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভোক্তা অধিকার আইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন জাতীয় ভোক্তা অধিকার সুনামগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) দেবানন্দ সিনহা। এতে সরকারি কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, মো. শাহজাহান মিয়া, হুমায়ূন কবির, শাহ ফুজায়েল আহমদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আফজাল হোসাইন, মাওলানা জুবায়ের আহমদ, ব্যবসায়ী জালাল উদ্দিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে তৃষা ইসলাম। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান, জগন্নাথপুর বাজার কমিটির সেক্রেটারি মোশাহিদ মিয়া ভূইয়া, ব্যবসায়ী মোস্তফা মিয়া, হাজী আবদুল জব্বারসহ বাজারেরবিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা

জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা