সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

ফসলডুবির বিরুদ্ধে জয় পেতেই হবে

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ১১:০১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ১১:০১:৪০ অপরাহ্ন
ফসলডুবির বিরুদ্ধে জয় পেতেই হবে
জগতে মানুষ কর্ম করে এবং তার ফল ভোগ করে। ধর্মতাত্ত্বিকরা বলেন, মানুষ তার চেষ্টার অতিরিক্তি কীছুই পায় না। হাওররক্ষার জন্যে কাজ হয়েছে, প্রতি বছর যেমন হয়। সে কাজ প্রতি বছরের মতো এবারও প্রশ্নবিদ্ধ হয়েছে এবং বোধ করি বেসরকারি সমাজের উপর কর্তৃত্বপরায়ণ বর্তমান আমলাতান্ত্রিক ব্যবস্থা বদলে না গেলে জনগণের জন্যে করা সরকারি সকল কাজ প্রশ্নবিদ্ধ হতেই থাকবে। তারপরও বলতেই হবে যে, যতই প্রশ্নবিদ্ধ হোক, হাওররক্ষার কাজ প্রতি বছরের মতো এবারও হয়েছে। এই পরিপ্রেক্ষিতে অকাল বন্যার কবল থেকে ফসলরক্ষার জন্যে ইতোমধ্যে যা যা করা হয়েছে বাস্তবে তার কার্যকারিতা এবং প্রকৃতির হাওর ডুবানোর অনির্ধারিত শক্তিমত্তার উপরে নির্ভর করছে হাওরের ফসল রক্ষা হবে কি না। এমন হতে পারে যে, মানুষের সকল প্রচেষ্টাকে তুচ্ছ করে দিয়ে প্রকৃতি ২০১৭ সালের পুনরাবৃত্তি করে বসেছে। আবহাওয়ার আগাম বার্তানুসারে ১৮ এপ্রিল থেকে সুনামগঞ্জে ভারি বৃষ্টি শুরু হতে পারে। সে জন্যে হাওরে ফসলডুবির আশঙ্কা করা হচ্ছে। এমন হলে বিপদ মোকাবেলার জন্য প্রস্তুত থাকা দরকার। তাই সুনামগঞ্জে হাওরের শতভাগ ধান কাটা সম্পন্ন না হওয়া পর্যন্ত জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড এবং কৃষি অধিদপ্তরের সব ছুটি বাতিল করা হয়েছে। গত মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। প্রশাসনিক এই কর্মপ্রয়াসের কারণে জেলাবাসী আশ^স্ত হবেন, তাতে কোনও সন্দেহ নেই। প্রশাসনকে তাই ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে আশা করছি, প্রাকৃতিক বিরূপ প্রতিক্রিয়ার সঙ্গে সংগ্রামে মানুষের জয় হবে। প্রকৃতিকে জয় করেই তবে মানুষ মানুষ হতে পেরেছে। ভুলে গেলে চলবে না হাওরডুবি বা ফসলডুবি, যা-ই বলি না কেন, তার অনিবার্য ফল ফসলহানির বিরুদ্ধে মানুষের জয় নিশ্চিত করতে না পারার ব্যর্থতা মানবজন্মকে ব্যর্থ করে তুলবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪