সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বর্ণিল আয়োজনে বর্ষবরণ

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ১২:০০:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ১২:০০:৪৯ পূর্বাহ্ন
বর্ণিল আয়োজনে বর্ষবরণ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট প্রাঙ্গণে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন অনুষ্ঠানের শুরু হয়। বর্ষবরণ অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং বাংলা সংস্কৃতির ঐতিহ্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ‘আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়। জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়। শোভাযাত্রায় ঐতিহ্যবাহী পোশাক পরে নানা সাজে সজ্জিত হয়ে মানুষজন বাংলা নববর্ষের আনন্দ উদযাপন করেন। বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রাটি মুখরিত হয়ে ওঠে। এরপর জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, সাপের খেলা এবং কুস্তি খেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল ইসলাম নূরুল, অ্যাড. শেরেনূর আলী, অ্যাড. মাসুক আলম, জেলা কৃষক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আনিসুল হক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনির উদ্দিন মনিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠনও বাংলা নববর্ষ উদযাপন করছে। শহরের শাপলা চত্বরে লোকদল শিল্পীগোষ্ঠী এবং সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠন সত্যশব্দ বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার

জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার