সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

প্রেমিকার বাড়ির সামনে যুবকের আত্মহত্যা

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ১১:৪০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ১১:৪৪:১৮ অপরাহ্ন
প্রেমিকার বাড়ির সামনে যুবকের আত্মহত্যা
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগরে প্রেমে ব্যর্থ হয়ে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। নিহত যুবক মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের কাদিপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মিস্টার নূর (২৪)।
সোমবার দিবাগত রাতে প্রেমিকার বাড়ির সামনে একটি গাছের ডালে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন ওই যুবক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের এক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল ওই যুবকের। কয়েক দিন আগে ওই মেয়ের ছবি তার ফেসবুক আইডিতে পোস্ট করেন ওই যুবক। ছবি পোস্ট করার পরে মেয়ের পরিবার মামলা করবেন বলে জানায়। বিষয়টি মীমাংসা করতে ওইদিন রাতে দুই পরিবারের লোকজন আলোচনায়ও বসেছিলেন। তবে মেয়ের পরিবার মীমাংসা করতে রাজি হননি। তারা মামলা করবেন বলে জানিয়ে দেন। আলোচনা শেষে দুই পরিবারের লোকজন নিজ নিজ বাড়িতে চলে যান। ভোর রাতে ওই যুবককে প্রেমিকার বাড়ির সামনে একটি গাছের ডালে ঝুলে থাকতে দেখেন লোকজন। পরে পুলিশ গিয়ে ওই যুবকের লাশ নিচে নামায়।
মধ্যনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিকাশ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা