সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

আ.লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার : ববি হাজ্জাজ

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ১১:৩৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ১১:৩৬:১৪ অপরাহ্ন
আ.লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার : ববি হাজ্জাজ
সুনামকণ্ঠ ডেস্ক :: জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা বর্তমান অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংষ্কারের আকাক্সক্ষা এবং উদ্যোগকে স্বাগত জানিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, আমরা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের মহতি উদ্যোগকে স্বাগত জানাই। তবে আমরা মনে করি, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত এ সরকারের দায়িত্ব ছিল টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা। কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার। মঙ্গলবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ববি হাজ্জাজ বলেন, সাবেক কোনও প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্যতা একটি বিশেষ উদ্দেশ্যে করা হয়েছে বলে আমরা এই প্রস্তাবের সঙ্গে একমত হতে পারিনি। প্রধানমন্ত্রীর মেয়াদ দুই টার্মের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়েও আমরা পুরোপুরি একমত নই। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ব্যাপারে আমরা একমত হলেও আমরা মনে করি- একমাত্র নির্বাচিত সংসদই এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে। তবে সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে সুপারিশকৃত এনসিসির গঠন প্রক্রিয়ার সঙ্গে আমরা স¤পূর্ণভাবে একমত নই এবং প্রয়োজনে এনসিসির সব সদস্যের সম্মতিতে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করতে পারেন বলে যে বিধান রাখা হয়েছে, তার সঙ্গেও আমরা দ্বিমত পোষণ করেছি। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার যে সুপারিশ নির্বাচন কমিশন সংস্কারের প্রতিবেদনে উঠে এসেছে, আমরা তা প্রত্যাখান করেছি। রাষ্ট্রপতি নির্বাচনে দল নিরপেক্ষ ব্যক্তিকে মনোনীত করার বিষয়ে আমরা একমত নই। সংবিধানে বহুত্ববাদ সংযোজন নিয়েও আমাদের আপত্তি রয়েছে। রাষ্ট্রের মূলনীতি পরিবর্তনের সুপারিশ যেভাবে করা হয়েছে, সেখানে জাতীয়তাবাদ প্রশ্নে আমাদের ভিন্নমত রয়েছে। সংবিধানে মৌলিক অধিকার প্রশ্নে ভারসাম্য এবং আনুপাতিকতা পরীক্ষার যে কথা বলা হয়েছে, তা বাস্তবসম্মত নয়। ববি হাজ্জাজ বলেন, ন্যূনতম ১০ শতাংশ আসনে রাজনৈতিক দলগুলোকে তরুণ প্রার্থী দেওয়ার যে বাধ্যবাধকতার কথা বলা হয়েছে, সেটা অ¯পষ্ট। এমপি পদে নির্বাচনে বয়স কমিয়ে ২১ করাটা বর্তমান বাস্তবতায় সম্ভব নয়। একজন সংসদ সদস্য একইসঙ্গে সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দলের প্রধান থাকতে পারবেন না বলে যে সুপারিশ করা হয়েছে, তা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এখনও বাস্তবায়নযোগ্য নয়। ববি হাজ্জাজ বলেন, সদ্য গঠিত একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা এবং উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠনের সুপারিশ করেছে বলে আমরা ঐকমত্য কমিশনকে জানিয়েছি। উপজেলা জননিরাপত্তা অফিসার পদে একজন এএসপি পদমর্যাদার কাউকে নিয়োগ করার ব্যাপারে আমাদের আপত্তি রয়েছে। একইসঙ্গে আমরা প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু এবং জেলা পরিষদ বাতিলের প্রস্তাবের বিরোধিতা করেছি। রাজধানী মহানগর সরকার চালুর যে সুপারিশ করা হয়েছে সেখানেও আমাদের আপত্তি রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স