সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

ধর্মপাশায় দুই আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ১১:২১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ১১:২১:৫৯ অপরাহ্ন
ধর্মপাশায় দুই আসামি গ্রেফতার
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় বাজার ও জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রাম থেকে সোমবার রাতে আজিজুল মিয়া (৪৮) ও জামরুল মিয়া (৪২) নামের দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা আজিজুল মিয়ার বিরুদ্ধে ২০২২সালে ধর্মপাশা থানায় ও উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামের জামরুল মিয়ার বিরুদ্ধে টাকা আত্মসাতের ঘটনায় ২০২১সালে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়। দীর্ঘদিন ধরে তারা দুইজন পলাতক ছিলেন। সোমবার রাত ১০টা থেকে রাত একটা পর্যন্ত অভিযান চালিয়ে এই দুইজন আসামিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে এই দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু