সুনামগঞ্জ , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ থেকে শিমুলবাগান যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় হতাহত ‎জামালগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ ‎পাগনার হাওরে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ১১ জামালগঞ্জে মহিষ চুরির সন্দেহে আটক দুই ও মাংস জব্দ নিখোঁজের পর ধানক্ষেতে মিলল ৭ বছরের শিশুর লাশ, দোয়ারাবাজারে তোলপাড় ‎জামালগঞ্জে টানা বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা, ব্যাপক ফসলহানি হাওর বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যার দ্রুত ন্যায়বিচার চাই পণাতীর্থে লাখ লাখ পুণ্যার্থীর ঢল শাল্লায় ‘সমন্বয়কের পিআইসি’ : ফসলহানির ঝুঁকির সঙ্গে মানুষের দুর্ভোগ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় কৃষক জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী

বজ্রপাতে দুই জন নিহত

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ১১:২০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ১১:২০:৫৯ অপরাহ্ন
বজ্রপাতে দুই জন নিহত
সুনামকণ্ঠ ডেস্ক :: শান্তিগঞ্জ ও ছাতক উপজেলায় বজ্রপাতে দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে কালবৈশাখী ঝড়ের সময় বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত দেলোয়ার হোসেন উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের জমশেদ আলীর ছেলে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৫টায় পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ারের চাচাতো ভাই ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার বিকালে হঠাৎ কালবৈশাখী ঝড়ো বাতাস শুরু হলে বাড়ির পাশের মাঠে চড়ানো গরু আনতে যায় চাচাতো ভাই দেলোয়ার হোসেন। গরু নিয়ে ফেরার সময় হঠাৎ তার উপর বজ্রপাত পতিত হয়। এতে সে মাঠেই মাটিতে লুটিয়ে পড়ে সে। খবর পেয়ে আমাদের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ছাতক উপজেলার কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অপরদিকে, ছাতকের ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামে বজ্রপাতে আমির উদ্দিন (৩২) নামে হাঁসের খামারির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় গ্রামের পার্শ্ববর্তী হাওরে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের আব্দুস সালামের পুত্র। নিহতের স্বজন ভাতগাঁও গ্রামের বাসিন্দা আব্দুর রশীদ জানান, আমির উদ্দিন একজন হাঁসের খামারি ছিলেন। তিনি হাঁসকে খাবার খাওয়াতে প্রতিদিন হাওরে যান। মঙ্গলবারও হাওরে হাঁস নিয়ে গিয়েছিলেন। বিকালে ঝড়ের কবলে পড়েন এবং আকস্মিক বজ্রাঘাতে মৃত্যু হয় তার। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ছাতক থানার ওসি মুখলেছুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ