সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

আমলাতন্ত্র দুর্নীতিমুক্ত ও জনসেবার অভিমুখি হয়ে উঠুক

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ১১:১৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ১১:১৬:০৩ অপরাহ্ন
আমলাতন্ত্র দুর্নীতিমুক্ত ও জনসেবার অভিমুখি হয়ে উঠুক
বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন শেষে স্থানীয় কৃষকদের সাথে একটি মতবিনিময় সভা করেছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে গজারিয়া রাবারড্যামে ছিদ্র হয়ে পানি প্রবেশের কারণে বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের ফসল হুমকিতে আছে, এই সংবাদ কৃষকদের কাছ থেকে জানতে পেরে রাবারড্যামটির নির্মাণকারী প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে (সভায় তিনি অনুপস্থিত ছিলেন) ফোনালাপ করেন। এ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, “ফোন আলাপ শেষে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীকে বলে দিছি ৭ দিনের মধ্যে মেরামত করে সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। যদি না দেয় তাহলে তাকে আমরা রিপেয়ার করে দিবো। এখানে বিভাগীয় কমিশনার আছেন, উনাকে বলেছি বিষয়টি খোঁজ রাখার জন্য।” এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যি অবাক হওয়ার মতো ঘটনা। এমনটা সাধারণত হয় না আমাদের দেশে। কারণ আমাদের দেশে সরকারি পরিসর বেসরকারি পরিসরকে শাসন ও শোষণ করে উদ্বৃত্তমূল্য আত্মসাতের জন্য এবং এই কারণে সরকারি পরিসরের পক্ষ থেকে বেসরকারি পরিসরের সমস্ত রকম কার্যক্রমে ‘সরকার কা মাল, দরিয়া মে ঢাল’ ধরণের হেলাফেলা করার প্রবণতা পরিলক্ষিত হয়। যেমন কোথাও হয় তো একটি সেতু নির্মিত হলো কিন্তু তার দু’দিকের অ্যাপ্রোচের (সড়কসংযুক্তির) কাজ করা হলো না, বছরের পর বছর। অথবা কোনও একটি বহুতল স্থাপনা তৈরি হলো, কিন্তু কয়েক দশক পরেও তা চালু করা হলো না, সেটা সহজেই গাঁজা-মদ পান ও জুয়ার আখড়া হয়ে গেলো। অথবা একটি কমিশন কিংবা তদন্তের প্রতিবেদন লাল ফিতার বাঁধনে আটকা পড়ে গেলো, সেটার বাঁধন আলগা হলো না কখনও, কেউ কীছুই জানলো না সংশ্লিষ্ট বিষয়ে। এই দেশে এমন আমলাতান্ত্রিক খামখেয়ালি ও দীর্ঘসূত্রিতা চলে আসছে যুগের পর যুগ ধরে। রাবারড্যামের ছিদ্র মেরামতি না হওয়া নিয়ে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার উষ্মা ও অচিরেই মেরামতি সম্পন্ন করার জন্যে উপদেষ্টার কড়া নির্দেশের পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার পেছনে বেসরকারি পরিসরের মানুষকে সেবাবঞ্চিত করার প্রবণতার বিরোধিতা প্রকাশ পেলোÑ আমাদের দেশে যা সাধারণত সরকারি পরিসরে চর্চিত আচরণবিরোধী বা আদপেই রীতিসম্মত নয়। পরিশেষে বলি, সরকারি মহলের বাইরের সাধারণ মানুষ কেউই প্রশাসনে কর্মরত কারও কাছ থেকে উপেক্ষা, অবহেলার শিকার হতে চান না অথবা ঘুষ-দুর্নীতির শিকার হতে চান না। উপদেষ্টা অনেকটা অভিযোগের মতো করেই বলেছেন, “পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন, কাম করবেন না?” এমন প্রশ্ন আমলাদের প্রতি উত্থাপিত হোক বেসরকারি পরিসরের মানুষের অথবা জনগণের পক্ষে তা কখনওই কাক্সিক্ষত নয়। যদিও পাঠার কাছে পুরোহিতের মন্ত্র পড়ার মতো হয়ে যাচ্ছে, তবু বলি, আমাদের আমলাতন্ত্র দুর্নীতিমুক্ত ও জনসেবার অভিমুখি হয়ে উঠুক। দেশের মানুষের কামনা এটাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু