সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

এই সরকারকে ৫ বছর চাওয়ার কথা আমার নয়, জনগণের : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৫ ১১:০৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৫ ১১:০৯:৫৪ অপরাহ্ন
এই সরকারকে ৫ বছর চাওয়ার কথা আমার নয়, জনগণের : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: মানুষ অন্তর্বর্তী সরকারকে আরও পাঁচ বছর থাকতে বলছে- এটা আমার কথা না, জনগণের কথা বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ বিষয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা উপর্যুক্ত মন্তব্য করেন। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জনগণ এই সরকারকে ৫ বছর দেখতে চায় - এমন বক্তব্য আমি দেইনি। সুনামগঞ্জে সাধারণ মানুষই বলেছেন এটা। সেখানে সবাই এটা শুনেছে। নিজে কিছু বলিনি, জনগণ বলেছে। প্রধান উপদেষ্টা বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এরপর আমার কিছু বলার থাকে না। গত ১০ এপ্রিল সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রচেষ্টা বাড়ানো হয়েছে এবং আরও বাড়বে। রাস্তা থেকে মানুষ বলে যে, আপনারা আরও পাঁচ বছর থাকেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) প্রধানের পদ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিকের বদলি নিয়ে প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার বলেন, পুলিশের ক্ষেত্রে যাবে আসবে, এটা একটা নিয়ম। মডেল মেঘনার ঘটনাকে কেন্দ্র করে করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, এসব কোনো ঘটনাকে কেন্দ্র করে না। এটা একটা নরমাল প্রসেস, ওনি হয়তো অসুস্থ আছেন, না হলে অন্য কোনো কিছু আছে সেসব কারণে পরিবর্তন হয়েছে। পুলিশের লোগো ও পোশাক কবে থেকে কার্যকর হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন পোশাক কার্যকর হয়ে গেছে। তবে আমরাতো অতো বড় লোক দেশ না, যে একটা পোশাক ছেড়ে নতুন একটা পরে নিলাম। এজন্য আমাদের আগের পোশাকটা আস্তে আস্তে শেষ হবে এবং নতুন পোশাক আসবে। লোগোর বিষয়টাও একই অবস্থা। আমরা আস্তে আস্তে চেষ্টা করছি। যেহেতু এটার সাথে টাকা জড়িত, এটাতো এমন না যে আমি ফু দিলাম হয়ে গেলো। উপদেষ্টা বলেন, প্রথমবারের মতো জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপন হয়েছে। সবার সহযোগিতায় নিরাপত্তা বাহিনীও ভালোভাবে কাজ করতে পেরেছে। আইন-শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী, সাধারণ মানুষজনকে ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রামে বৈশাখ উদযাপন নিয়ে যে ঘটনাটা ঘটল সেটা নিয়ে মতামত জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চট্টগ্রামে যে একটা ছোট ঘটনা ঘটছে সেটা সত্যি ঘটনা। এ বিষয়ে আমি চট্টগ্রামের ডিসি, কমিশনারের সাথে কথা বলেছি ঘটনাটা না ঘটাই উচিত ছিলো। যেহেতু ঘটে গেছে, এখন ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে আমরা সেই চেষ্টা করবো। আপনাদের এতো সতর্কতার মধ্যেও কারা এ ধরনের ঘটনা ঘটালো জানতে চাইলে তিনি বলেন, আমরা সতর্ক থাকি, চেষ্টা করে যাচ্ছি। তারপরও যদি চেষ্টার ত্রুটি থাকে তাহলে আপনারা বলেন কোথায় কোথায় চেষ্টার ত্রুটি ছিল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর