সুনামগঞ্জ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ প্রতিশ্রুতিতেই আটকে আছে ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতি, প্রতিমা ও প্রসদসামগ্রী কিনতে ব্যস্ত ভক্তরা জগন্নাথপুরে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে বিএনপির ঈদ পুনর্মিলনী

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৫:৩৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৫:৪২:৩৩ অপরাহ্ন
সুনামগঞ্জে বিএনপির ঈদ পুনর্মিলনী
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে ঈদ পুনর্মিলনী উদযাপন করেছে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশ। সোমবার  বেলা সাড়ে ১১টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে আমরা একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ পরিবার’ স্লোগান নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনীতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আ.স.ম খালিদ।
জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ ও পৌর যুবদলের সদস্য সচিব অ্যাড. সাদিকুর রহমান স্বপনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল মনসুর মোহাম্মদ শওকত, ব্যারিস্টার আবিদুল হক, পৌর বিএনপির সদস্য আব্দুল্লাহ আল নোমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. আনিসুজ্জামান শামীম, যুবদলের সহ সভাপতি সুহেল আহমদ, যুবদলের যুগ্ম সম্পাদক অ্যাড. কামাল হোসেন, স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, বিএনপি নেতা আব্দুল মজিদ, বিএনপি নেতা আব্দুল করিম, যুবদল নেতা আব্দুল লতিফ ময়না, মোহাম্মদ আলী, সাদক আলী, হুমায়ুন আহমেদ, নাঈম আহমদ, এরশাদ আলী, পারভেজ হাসান, সুমন আহমদ, সালেহ আহমদ, সালেহ হক রাজীব, ছাত্রদল নেতা একে সুমন, মুস্তাক আহমেদ, মুবিন আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আর আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফায় বিশ্বাসী-আমাদেরকে মুনাফেকরা বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। আমাদের বিভ্রান্তি থেকে দূরে সরে থাকতে হবে, মুনাফেকদের চিহ্নিত করে রাখতে হবে। যারা দলকে পুঁজি করে নিজের আখের গোছাতে চায়, নিজস্ব সম্পদ অর্জন করতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫