সুনামগঞ্জ , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ ‎ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভার দাবি সাবেক এমপি রঞ্জিত সরকারের, অস্বীকার পুলিশের বিশ্বম্ভরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, সুযোগ পাচ্ছে ৩০ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পরে আগুনে ধ্বংস পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা

নববর্ষের প্রত্যাশা, বিজন সেন রায়

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৯:০০:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৯:০৮:৩৮ পূর্বাহ্ন
নববর্ষের প্রত্যাশা, বিজন সেন রায়
আজ পহেলা বৈশাখ। দিনপঞ্জির পাতা বদলালেও মানুষের অন্তরের অনুভব আর জীবনের লড়াই থেকে যায় অতীতের মতই।
তারপরও আমরা বলি এই দিনটিই যেন বাঙালির কাছে বিশেষ দিন, বিশেষ কিছু। এই একটি দিনেই আমরা পুরোনো দিনের কষ্ট আর ক্লান্তিকে অগ্নি স্নানে ধুয়ে ফেলতে চাই। অতীতে অনেক কিছুইতো ঘটে যায় প্রিয়জন হারানো, জীবনের জটিলতা, সমাজের বঞ্চনা, না বলা কথা আর বুক ভরা ব্যথা।
কিন্তু বৈশাখ আসে যেন এক চির নবীন বন্ধুর মতো। আমাদের বুকে জমে থাকা বিষণ্ণতা মুছে দিয়ে বলে চলো আবার শুরু করি।
নববর্ষ আমাদের জীবনে আত্মবিশ্বাস জাগিয়ে দেয়। আত্মার গভীরে আলো জ্বেলে দেয়। মনে করিয়ে দেয় আমরা হারিয়ে যেতে আসেনি। বৈশাখ আসে আশার আলো নিয়ে বাঁচতে। এ দিনের পান্তা-ইলিশ খাওয়ার চেয়ে বড় ব্যাপার হলো, এই দিনে আমরা একে অপরকে নিঃস্বার্থভাবে শুভেচ্ছা জানাই। কেউ পরিচিত, কেউ অপরিচিত।
এবার নববর্ষে আমাদের জন্য নতুন পোষাক নয়, পরিধান করি নতুন মানসিকতা, হিংসা নয় ভালোবাসা, বিভাজন নয় একতা, ক্রোধ নয় ক্ষমা হোক আমাদের নতুন বছরের অঙ্গীকার।
নতুন বছরের প্রথম সূর্যটা দেখে মনে হয় বাঙালি জীবনে আশার আলোয় ঝলমল হয়ে ফুটে ওঠেছে, হাওরে হাওরে হালকা বাতাসে ধান গাছের কী সুমধুর শব্দ, ধানের সুঘ্রাণ, পাখিদের কিচির-মিচির আর দূর থেকে ভেসে আসা ঢাকের ধ্বনি এসব মিলিয়ে মনে হয় বৈশাখ এসেছে বুকে এক নতুন সুর বয়ে নিয়ে। তখনই নববর্ষ জানিয়ে দেয় এটা কোনো বিলাসিতা নয়, এটা হৃদয়ের উৎসব, সম্পর্কের এক নবজন্ম।
আমাদের সমাজে অনেক কষ্টই লুকিয়ে আছে, অভাব, বেকারত্ব, নানা সংকট-সীমাবদ্ধতা সবকিছু থেকে যায় বছরের পর বছর। নববর্ষ শুধু আমাদের বার্তা দেয় জাগরণের। এই ডাক যদি স্বার্থক হয়ে উঠতো, তাহলে সমাজ, দেশ, জাতি এতো পিছিয়ে পড়তো না। আসুন আমরা সবাই মিলে এমন এক দেশ গড়ি, যেখানে বৈশাখ শুধু আনুষ্ঠানিকতা নয়- মানুষের জীবনে সত্যিকার পরিবর্তনের প্রতিচ্ছবি হয়ে উঠবে।
নববর্ষ বাঙালির জীবনে শুধু একটি দিন নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐহিত্য এবং জাতিসত্তার এক গৌরবময় স্মারক। এ দিনে গ্রামের মেঠোপথ থেকে শহরের রাজপথ সবই রঙে, বর্ণে আনন্দে ভরে উঠুক। নতুন বছরে আমরা এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিÑ যেখানে প্রতিটি মানুষ সমমর্যাদা পায়, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকে।
পহেলা বৈশাখে আমরা উৎসব আর আনন্দের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, নতুন করে দেশ গঠনের সংকল্প গ্রহণের এটি একটি চমৎকার সময়, এ সময়ে বাঙালিত্বপনা দেখিয়ে দেশ গঠনের জন্য কিছু ইতিবাচক পদক্ষেপ নিতে পারি। যা সর্বক্ষেত্রে দেশ উন্নয়নে ভূমিকা রাখবে। যেমন পরিবেশ সচেতনতা বৃদ্ধি, দেশীয় সাংস্কৃতি ও পণ্যের প্রচার, সামাজিক সংহতি গড়ে তোলা, নতুন পরিকল্পনা আন্তমূল্যায়ন, শিক্ষা ও সচেতনতা প্রচার, নতুন উদ্যোগে অংশগ্রহণ, হিংসা ও বিভেদের সমালোচনা ও নিন্দা জানানোর অভ্যাস গড়ে তোলা।
আসুন বিগত বছরের ভুলত্রুটি থেকে শিক্ষা নেই এবং নতুন করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। শিশু-কিশোর আর নবীনদের মাঝে নৈতিক শিক্ষা ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিয়ে বলি হে নবীন আজি বছরের, সপ্তাহের, মাসের প্রথম দিন। আকাশে এ দিনে ভোরের সূর্য লাল হয়ে উদিত, সন্ধ্যায় চাঁদ-তারার উজ্জ্বলের প্রতিযোগিতা, আমরাও উজ্জ্বলতার স্পর্শে উজ্জ্বল হয়ে উঠি। চলো সকলই বিগত বছরের ভুলত্রুটি থেকে শিক্ষা নেই এবং নতুন করে এগিয়ে যাই, আজি এ নববর্ষে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী

আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী