সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

সুবিপ্রবি নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে শান্তিগঞ্জে মানববন্ধন

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ০৮:৪১:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৮:৪৪:০৩ পূর্বাহ্ন
সুবিপ্রবি নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে শান্তিগঞ্জে মানববন্ধন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) নির্ধারিত স্থানেই স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় শান্তিঞ্জ বাজার চত্বরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী হাম্মাদ আজাদ রাহিম ও ওবায়দুল হক মোনেমের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর, সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির প্রমুখ। বক্তব্যে তারা বলেন, পিছিয়ে পড়া সুনামগঞ্জ জেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০২০ সালে যাচাই-বাছাই শেষে জেলাবাসীর সবচেয়ে সুবিধাজনক স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়েছে। ২০২২ সালে ভিসি নিয়োগ শেষে শিক্ষার্থী ভর্তি করে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবনে শ্রেণী কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম চলছে। নির্ধারিত জায়গা জেলা সদরের সবচেয়ে নিকটবর্তী স্থান হওয়ার পরও সম্প্রতি কতিপয় মানুষ বিশ্ববিদ্যালয় স্থানান্তরের দাবি তুলেছেন। তারা জেলাবাসীর সুবিধাজনক জায়গা থেকে বিশ্ববিদ্যালয় স্থানান্তর করে ভারতের সীমান্তবর্তী এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি করছেন যা অত্যন্ত দুঃখজনক। বক্তব্যে তারা আরও বলেন, সুনামগঞ্জ জেলাবাসীর স্বপ্নের ক্যা¤পাসে বাধা হয়ে দাঁড়াবেন না। যারা বিশ্ববিদ্যালয় স্থানান্তরের দাবি তুলছেন তারা আমাদের সাথে আলোচনায় বসুন। আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান আসবে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বাধাগ্রস্ত হয় এমন কার্যক্রম থেকে ফিরে আসুন। মানববন্ধন শেষে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪