সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র্যদের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ১২:২৭:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ১২:২৭:১৯ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র্যদের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: জনতা চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি’ প্রকল্পের মাধ্যমে দরিদ্র্যদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চোখের সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ১৩ এপ্রিল ২০২৫ইং রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সুনামগঞ্জ শহরের আল আকসা কিন্ডারগার্টেনে ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসহায়, দুঃস্থ রোগীদেরকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছ। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আকসা কিন্ডারগার্টেনের পরিচালক মাওলানা জহিরুল ইসলাম। জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, মানব সেবাই উত্তম সেবা। তাই মানুষের সেবা করার জন্যই আমরা এই দৃষ্টি প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, সুনামগঞ্জের কৃতী সন্তা ডাচ্-বাংলা ব্যাংকের শ্রদ্ধেয় এমডি ও সিইও মহোদয় আবুল কাশেম মোহাম্মদ শিরিন স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার সকল এলাকার দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পাচ্ছেন। এছাড়াও ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক সহায়তায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়ে থাকে। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ডাচ-বাংলা ব্যায়কের এমডি স্যারের এই যুগান্তকারী অবদান, দরিদ্র্য মেধাবী শিক্ষার্থী ও অসচ্ছল জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, এই কাজের বিনিময়ে আমাদের চাওয়া-পাওয়ার কিছুই নেই। আপনারা শুধু ডাচ্-বাংলা ব্যাংক এবং আমাদের এমডি স্যারের জন্য দোয়া করবেন। কারণ মানুষের দোয়া অনেক শক্তিশালী, আমি মনে করি আপনাদের দোয়ার মাধ্যমেই সবকিছু আল্লাহর আরশ পর্যন্ত পৌছানো সম্ভব। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার অফিসার এবং আরএম (এসএমই) নারায়ণ চন্দ এবং জনতা চক্ষু হাসপাতালের ডাইরেক্টর (এফএন্ডএ) শ্যামল চন্দ্র তালুকদার এবং মেডকল অফিসার ডা. ঊর্মি পাল। বাছাইকৃত সকল ছানি রোগীদের জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জনের মাধ্যমে উন্নত প্রযুক্তির কৃত্রিম ল্যান্স সংযোজনসহ ছানি অপারেশন করা হবে। এই মেডিকেল ক্যা¤েপর মাধ্যমে চোখে ছানি পড়া ৫০ জন ও সাধারণ চক্ষু রোগীসহ মোট ৯৭ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। স্থানীয় জনসাধারণ, জনতা চক্ষু হাসপাতাল ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র এই মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা