সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

নববর্ষের এই মহামিলনের দিন অমর হোক

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ১২:২১:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ০৮:৪৩:১৪ পূর্বাহ্ন
নববর্ষের এই মহামিলনের দিন অমর হোক
নববর্ষই কেবল বাঙালি নয়, ধর্ম-বর্ণ-শ্রেণি-স্তর নির্বিশেষে দেশের সকল নাগরিকের একত্র সম্মিলনের একটি সাংস্কৃতিক পরিসর। এই দিনে আমরা সকলে একত্র হই শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যয়ে উজ্জীবিত হয়ে। এবার আমরা ‘মঙ্গল শোভযাত্রা নয়’ ‘আনন্দ শোভাযাত্রা’য় শরিক হয়ে সকল মানুষের উপর মানুষের আধিপত্যের বিনাশের স্বৈরাচার ও শোষণবিরোধী সংগ্রামী প্রত্যয় ব্যক্ত করব। আমরা মনে করি, মানুষের চিন্তার স্বাধীনতা ও স্বপ্নকে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা ফ্যাসিবাদী দুর্বৃত্তের নেই। আজ সোমবার, পহেলা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দের শুরু। নববর্ষের এই দিনে আমাদের পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা ও সংবাদকর্মের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই দেশের সকল নাগরিকের প্রাণের উৎসবের দিন পহেলা বৈশাখ। প্রাজ্ঞরা বলেন, বাংলা বছরের প্রথম এই দিনটি বাংলাভাষী বাঙালিরই শুধু নয়, অপরভাষী আদিবাসী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের জীবন-জগতে স্বপ্নময় নতুন বছরের শুভ সূচনা ঘটায়। জীর্ণ-পুরোনোকে পেছনে ফেলে সম্ভাবনার নতুন বছরে প্রবেশ করি আমরা। পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মেতে থাকি। আমাদের এই মহামিলনের দিন, এই উৎসবের দিন অমর হোক। উজ্জ্বল হোক সহ¯্র নক্ষত্রকিরণের শক্তির চেয়ে বেশি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি