সুনামগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা

ঘণ্টার ব্যবধানে এশিয়ার ৩ দেশে চার ভূমিকম্প

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৫ ১২:১৮:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৫ ১২:১৮:১১ পূর্বাহ্ন
ঘণ্টার ব্যবধানে এশিয়ার ৩ দেশে চার ভূমিকম্প
সুনামকণ্ঠ ডেস্ক :: দক্ষিণ এশিয়ার ভারত ও মিয়ানমার এবং মধ্য এশিয়ার তাজিকিস্তানে এক ঘণ্টার ব্যবধানে ৪টি ভূমিকম্প হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকালের মধ্যেই এই ঘটনা ঘটে বলে জানায় হিন্দুস্তান টাইমস। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে মাত্র ৬০ মিনিটের মধ্যে ভারত, মিয়ানমার এবং তাজিকিস্তানের কিছু অংশে চারটি ভূমিক¤প আঘাত হানে। যা মধ্য ও দক্ষিণ এশিয়া জুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। হিমালয় শহর থেকে শুরু করে মধ্য এশিয়ার শহরগুলোতে এই ভূমিক¤েপর ফলে বাসিন্দারা আতঙ্কে ভবন ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। ভারতের জাতীয় ভূক¤পন কেন্দ্র (এনসিএস) অনুসারে, প্রথম ভূমিক¤পটি সকাল ৯টায় হিমাচল প্রদেশের মান্ডি জেলায় আঘাত হানে। যেখানে ৫ কিলোমিটার গভীরে ৩ দশমিক ৪ মাত্রার ক¤পন রেকর্ড করা হয়। যদিও ভূমিকম্পগুলো মৃদু বলে মনে করা হচ্ছে, তবুও স্থানীয় বাসিন্দারা তা ভালোভাবেই অনুভব করতে পেরেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। হঠাৎ ক¤পনের পর অনেকেই চিৎকার শুনতে পেয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভীতসন্ত্রস্ত স্থানীয়রা বাড়িঘর এবং অফিস থেকে বেরিয়ে খোলা জায়গায় ছুটে আসেন। তবে, এখন পর্যন্ত কোনও হতাহত বা স¤পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, এর কিছুক্ষণ পরেই মধ্য মিয়ানমারের মেইকটিলার কাছে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিক¤প আঘাত হানে। মিয়ানমারের এই ভূমিক¤েপ কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সম্প্রতি একটি বড় ভূমিকম্পের মুখোমুখি দেশটির মানুষের মধ্যে নতুন ভূমিকম্প উদ্বেগ আরও বাড়িয়েছে। এদিকে, সকাল ৯.৫৪ মিনিটে, তাজিকিস্তানে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। যা মূলত ৬ দশমিক ৪ মাত্রার বলে অনুমান করা হয়েছিল। ভূমিক¤পটি ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে, যা সকালে হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে তাজিকিস্তানের আশেপাশের শহরগুলোর বাসিন্দারা তীব্র কম্পন অনুভব করেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু দোকানপাট এবং স্কুল বন্ধ করা হয়। এরপর, সকাল ১০.৩৬ মিনিটে, আবারও ১০ কিলোমিটার গভীরে ৩ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। যা এই অঞ্চলে ভূমিকম্পের তীব্রতা বাড়ানোর বিষয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ