সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ

গৌরারংয়ে মাটি ভরাট কাজে অনিয়মের অভিযোগ

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০১:০২:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০১:০২:৪৭ পূর্বাহ্ন
গৌরারংয়ে মাটি ভরাট কাজে অনিয়মের অভিযোগ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সোনাপুর-শাক্তারপাড় ব্রিজের অ্যাপ্রোচে মাটি ভরাটের কাজে অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে। অ্যাপ্রোচে মাটি ভরাটসহ ব্রিজ নির্মাণের বরাদ্দ হয়েছে ৬ কোটি ৪৯ লাখ টাকা। ফরিদপুর জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান সালেহ এন্ড ব্রাদার্স কনস্ট্রাশন এই ব্রিজ ও অ্যাপ্রোচের কাজ সম্পন্ন করছে। শুক্রবার সরেজমিন গিয়ে দেখা যায়, সোনাপুর বাজারের পাশে দিয়ে বয়ে যাওয়া গজারিয়া খালের পাড়ে সরকারি জায়গায় এস্কেভেটর দিয়ে একাধিক স্থানের মাটি কেটে সোনাপুর-শাক্তারপাড় ব্রিজের অ্যাপ্রোচে মাটি ভরাট করা হয়েছে। এছাড়াও ব্রিজের নিচে পশ্চিম দিকে শাক্তারপাড় খালের একাধিক স্থান থেকে খনন করে মাটি উত্তোলন করা হয়েছে। কিন্তু মাটি ভরাটের পর রোলিং করা হয়নি, দুর্মুজ করা হয়নি, গার্ডওয়াল দেওয়া হয়নি, উভয় দিকের অ্যাপ্রোচে আড়াই ফুট মাটি কম ফেলা হয়েছে। অ্যাপ্রোচের মাটি আটকানোর কোনো ব্যবস্থা করা হয়নি। অনেক খোঁজাখুঁজি করেও কাজের বিবরণ সম্বলিত সাইনবোর্ড পাওয়া যায়নি। গত বৃহ¯পতিবার রাতের বৃষ্টিতে বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে একেবারে ব্রিজের গোড়ায় গর্ত সৃষ্টি হয়েছে। উভয় দিকের অ্যাপ্রো জুড়ে মাটি ঢলে পড়েছে। এ সময় স্থানীয়রা অনিয়মের অভিযোগ তোলে ধরে জানান, মাটির ঠিকাদার মতিবুর রহমান, সোনাপুরের ইসমাইলসহ আরও কয়েকজনে এই মাটি ভরাটের কাজ করেছেন। এসব অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার কোনো ভাষা ছিল না। কারণ ঝামেলা সৃষ্টি হবে নিজেদের মধ্যে। তাই কেউ কথা বলতে চাননি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ৪ লাখ ৩০ হাজার ঘন ফুট মাটি ভরাটের মধ্যে মাত্র ২ লাখ ৮০ হাজার ঘনফুট মাটি ভরাট করা হয়েছে। এক প্রশ্নের জবাবে মাটি ঠিকাদার মতিবুর রহমান বলেন, আমি আসমান থেকে মাটি এনে অ্যাপ্রোচে ফেলেছি। আপনাদের কোনো সমস্যা। ফরিদপুর জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান সালেহ এন্ড ব্রাদার্সের ঠিকাদার ইসমাইল হোসেন বলেন, সদর উপজেলার গৌরারং ইউপি’র সোনাপুর-শাক্তারপাড় ব্রিজের কাজে কোনো অনিয়ম হয়নি। বিগত ২০২৩ সালের শেষের দিকে অর্থাৎ ১ বছর আগে শুরু হওয়া কাজের মেয়াদ আছে আগামী জুন পর্যন্ত। সব কাজ শেষ হলে সমজে দেওয়া হবে এলজিইডি কর্তৃপক্ষকে। সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, গৌরারং ইউনিয়নের সোনাপুর-শাক্তারপাড় ব্রিজ ও অ্যাপ্রোচে মাটি ভরাটের জন্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কাজের মেয়াদ শেষ কিন্তু কাজ শেষ হয়নি। আগামী জুন পর্যন্ত সময় বাড়ানো হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯

শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯