সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ১২:৫৭:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ১২:৫৭:১৯ পূর্বাহ্ন
ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান
সুনামকণ্ঠ ডেস্ক :: পাকিস্তানের উত্তর পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায় মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতেও এর কম্পন অনুভূত হয়। দেশটির জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানিয়েছে, শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২টা ৩১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল ৫ দশমিক ৫ এবং গভীরতা ছিল ১২ কিলোমিটার। ভূমিকম্পর কেন্দ্রস্থল ছিল রাওয়ালপিন্ডি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। পাঞ্জাবের অ্যাটক ও চাকওয়াল শহরগুলোতেও কম্পনের খবর পাওয়া গেছে। তাছাড়া পেশোয়ার, মারদান, মোহমান্দ, সোয়াবি, নওশেরা, লাক্কি মারওয়াত, লোয়ার দির, মালাকান্দ, শাবকদর শহরও কেঁপে ওঠে। তবে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। একই দিনে পাপুয়া নিউগিনির নিউ আয়ারল্যান্ড প্রদেশের উপকূলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১২ এপ্রিল) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে। কোকোপো শহর থেকে প্রায় ১১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৭২ কিলোমিটার (৪৪ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। কোকোপো বিচ বাংলো রিসোর্টের অভ্যর্থনাকারী ইমোঙ্ক অ্যাবেলিস বলেন, ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী হয়েছিল। কিন্তু এলাকার আশেপাশে কোনো ক্ষতি হয়নি। পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প প্রায়শই ঘটে। কারণ দেশটির অবস্থান রিং অব ফায়ারে। সূত্র: জিও নিউজ

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা