সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

সুনামগঞ্জে পিএফজি’র দিনব্যাপী কর্মসূচি পালিত

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ১২:৪০:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ১২:৪০:৪০ পূর্বাহ্ন
সুনামগঞ্জে পিএফজি’র দিনব্যাপী কর্মসূচি পালিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা শনিবার দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। পিএফজির অ্যাম্বসেডর প্রফেসর সৈয়দ মহিবুল ইসলামের সভাপতিত্বে ও পিএফজি সমন্বয়কারী প্রভাষক ফজলুল করিম সাঈদ-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। পরিকল্পনা সভা হলেও পিএফজির নিজস্ব উদ্যোগে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। বনভোজনে আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র-তে প্রথম থেকে পঞ্চম পুরস্কার থাকলেও লটারিতে অংশগ্রহণকারী সকলের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয় পিএফজি’র পক্ষ থেকে। সভায় বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুখেন্দু সেন, গোবিন্দ্রশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইদুল খান মামুন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আবুল হোসেন, নারী অ্যাম্বাসেডর শাহীনা চৌধুরী রুবি, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, বাংলাদেশ জাসদের জেলা সাধারণ সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, এবি পার্টির জেলা আহ্বায়ক জসিম উদ্দিন, এম আর রাসেল, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সেলিনা আবেদিন, সুনামগঞ্জ প্রেসব্রিটারিয়ান চার্চের সাধারণ সম্পা দক ডেনিস চক্রবর্তী, ইমাম মোয়াজ্জিন পরিষদের মাওলানা ফয়জুন্নুর ফয়েজ, জেলা সুজনের সাংগঠনিক স¤পাদক নুরুল হাসান আতাহের, গণিপুর মহিলা উন্নয়ন সমিতির সভাপতি রিনা আক্তার, সৃষ্টি যুবজাগরণ সংঘের সভাপতি তৃষ্ণা আক্তার রোসনা, সাংবাদিক আমিনুল হক, কর্ণবাবু দাস, তৃতীয় লিঙ্গের প্রিয়াংকা, শান্তিগঞ্জ পিএফজির এ্যাম্বাসেডর জিয়াউর রহমান জিয়া, বিশ্বম্ভরপুর পিএফজির সমন্বয়কারী ফুল মালা প্রমুখ। সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মাণ এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। সভায় এ মাসেই আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের সিদ্ধান্ত হয়। মে অথবা জুন মাসে উপজেলার মঙ্গলকাটা এলাকায় গারো পল্লীতে শান্তি সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে শুরু হয় আকর্ষণীয় র‌্যাফেল ড্র। এতে প্রথম পুরস্কার বিজয়ী হন পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আবুল হোসেন, দ্বিতীয় পুরস্কার সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সেলিনা আবেদীন, তৃতীয় পুরস্কার এমআর রাসেল, চতুর্থ পুরস্কার আবুল হোসেন এবং পঞ্চম পুরকার পান রিনা আক্তার। ড্র শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম