সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

বিশ্বে অশান্তির যে আগুন জ্বলছে তার মূলহোতা যুক্তরাষ্ট্র : চরমোনাই পীর

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ১২:২৭:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ১২:২৭:৪৯ পূর্বাহ্ন
বিশ্বে অশান্তির যে আগুন জ্বলছে তার মূলহোতা যুক্তরাষ্ট্র : চরমোনাই পীর
সুনামকণ্ঠ ডেস্ক :: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, প্রচলিত গণতন্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি। এই নীতি- আদর্শের মধ্যে যদি শান্তি আসতো তাহলে সারাবিশ্বে শান্তি দেখা যেতো। কিন্তু গণতন্ত্রের নামে সবচেয়ে বেশি অশান্তির আগুনে জ্বালিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনসহ সারাবিশ্বে যে অশান্তির আগুন জ্বলছে তার মূলহোতা যুক্তরাষ্ট্র। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শৈলকূপা উপজেলা শাখার আয়োজনে এক জনসভায় তিনি এসব কথা বলেন। শৈলকূপা উপজেলা শহীদ মিনার চত্বরে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর আরও বলেন, শান্তির জন্য রাষ্ট্র, সমাজসহ সর্বত্র ইসলামী নীতি- আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। ইসলামি শাসনব্যবস্থা ছাড়া মানবতার প্রকৃত মুক্তি মিলবে না। জনসভায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, তথ্য ও গবেষণা স¤পাদক মুফতি আহমদ আব্দুল জলিল, জেলা সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করিমসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ