সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন

‘নিরাপত্তা জোন’ অজুহাতে রাফা দখলে নিয়েছে ইসরায়েল

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৮:২৫:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৮:২৫:৫৫ পূর্বাহ্ন
‘নিরাপত্তা জোন’ অজুহাতে রাফা দখলে নিয়েছে ইসরায়েল
সুনামকণ্ঠ ডেস্ক :: গাজার রাফা শহরে ‘নিরাপত্তা জোন’ তৈরির নামে আবারও আগ্রাসী পদক্ষেপ নিয়েছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে রাফা ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ট্যাংক ও বুলডোজার নিয়ে একের পর এক ধ্বংস করে দেওয়া হচ্ছে ঘরবাড়ি ও স্থাপনা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট হুঁশিয়ারি দিয়েছেন, পুরো গাজা উপত্যকা ক্রমান্বয়ে দখল করা হবে। তিনি দাবি করেছেন, গাজার গুরুত্বপূর্ণ কিছু এলাকাও এরই মধ্যে দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। রাফা সীমান্তে ইসরায়েলি স্থলবাহিনীর অভিযান যেমন চলছে, তেমনি চলছে ট্যাংক ও বুলডোজারের তান্ডব। গেল কয়েকদিন ধরে রাফার পরিস্থিতি এক রকম যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে। আইডিএফ জানিয়েছে, মিশর সীমান্ত সংলগ্ন অঞ্চলটির বিস্তীর্ণ অংশ তারা দখলে নিয়েছে। ইয়োভ গ্যালান্ট আরও জানান, গাজা উপত্যকার পরিধি কমিয়ে আনার পরিকল্পনাও বাস্তবায়ন হচ্ছে। তার দাবি, হামাস আত্মসমর্পণ না করা পর্যন্ত আমাদের অভিযান চলবে। ইতোমধ্যে সন্ত্রাসীদের কোণঠাসা করতে সক্ষম হয়েছি ও গাজার অনেক এলাকার নিয়ন্ত্রণও নিয়েছি। আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞা ও সমালোচনা উপেক্ষা করেই গত মাসে গাজায় স্থল অভিযান আরও বিস্তৃত করেছে ইসরায়েল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ

ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ