সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

এসএসসির প্রথমদিনে অনুপস্থিত প্রায় ২৭ হাজার

  • আপলোড সময় : ১১-০৪-২০২৫ ০২:১১:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৫ ০২:১১:৩৮ পূর্বাহ্ন
এসএসসির প্রথমদিনে অনুপস্থিত প্রায় ২৭ হাজার
সুনামকণ্ঠ ডেস্ক :: এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থীর হিসাবে অনুপস্থিতির হার ১ দশমিক ৫৬ শতাংশ। পরীক্ষায় অসুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ২২ জন পরীক্ষার্থী। বৃহ¯পতিবার (১০ এপ্রিল) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩৪ হাজার ৬৩০ জন। এর মধ্যে ১৩ লাখ ১৯ হাজার ৮৯২ পরীক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিলেন প্রায় ১৪ হাজার ৭৩৮ জন পরীক্ষার্থী। বহিষ্কার হয়েছেন ১০ জন পরীক্ষার্থী। সবচেয়ে বেশি ৩ হাজার ৪৯৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন ঢাকা বোর্ডে। এছাড়া রাজশাহীতে ১৬২২, কুমিল্লা ২৫৫৩, যশোরে ১৮০০, চট্টগ্রাম বোর্ডে ১১৭৩ জন, সিলেট ১১৭৩, বরিশালে ১০৩৩, দিনাজপুরে ১৩৪১, ময়মনসিংহে ৮৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। মাদরাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৬১ হাজার ৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৫২ হাজার ২৮৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৬২৩ জন। এ বোর্ডের আওতায় ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কারিগরি বোর্ডে ১ লাখ ৩১ হাজার ২৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশহগ্রহণ করেছেন ১ লাখ ২৮ হাজার ৬৬৯ জন। উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে এ বোর্ডে দুইজনকে বহিষ্কার করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির প্রথম দিনে আজ বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে কোরআন মজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা হয়েছে। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি