সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

এডাব সুনামগঞ্জ জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৪ ১০:১৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৪ ১০:১৭:০৫ পূর্বাহ্ন
এডাব সুনামগঞ্জ জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:: বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থা সমূহের সমন্বয়কারী ও প্রতিনিধিত্বকারী সংগঠন এসোসিয়েশন অফ ডেভোলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ- এডাব, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রতি বছরের ন্যয় এ বছরও স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ), মলি¬কপুর সুনামগঞ্জ এর সম্মেলন কক্ষে ২৯ আগস্ট বৃহস্পতিবার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এডাব সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও উন্নয়ন সংস্থা সুজন এর নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য। সভায় বিগত বছরের আয়-ব্যয় ও বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করেন এডাব সিলেট বিভাগের বিভাগীয় সমন্বয়কারী মো. বাবুল আক্তার। বিগত বছরের ন্যয় নতুন বছরেও এডাব সদস্যদের নিকট থেকে সহযোগিতা কামনা করেন স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ, সুনামগঞ্জ এর নির্বাহী পরিচালক ও এডাব সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মিজানুল হক সরকার। বার্ষিক সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডাব, সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও উন্নয়ন সংস্থা পদ্মা’র নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, এডাব সুনামগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী সদস্য ও চলন্তিকা ডেভোলাপমেন্ট সোস্যাইটির নির্বাহী পরিচালক জোৎস্মা আক্তার, নির্বাহী সদস্য ও প্রগতিশীল যুব সংঘের নির্বাহী পরিচালক শিল্পী বেগম, উন্নয়ন সংস্থা এসভিডিএস’র নির্বাহী পরিচালক মো. ওবায়দুল হক, বিআরডিএস’র নির্বাহী পরিচালক নুসরাত জাহান, আরপিডাবি¬উএস’র প্রধান নির্বাহী নাজিম উদ্দিন, ইরা এনজিওতে কর্মরত পিএম মো. কামরুজ্জামান, রাস’র নির্বাহী পরিচালক দ্রুপদ চৌধুরী নূপুরসহ আরডিএসএ সংস্থার প্রশিক্ষক সানজিদা সরকার উপস্থিত ছিলেন। আলোচনা সভায় এডাব’র ৫০ বৎসরপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সম্পর্কে মতবিনিময় করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি