সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

সব মাদরাসায় চৈত্র সংক্রান্তি-পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ

  • আপলোড সময় : ১১-০৪-২০২৫ ০২:০০:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৫ ০২:০০:৪২ পূর্বাহ্ন
সব মাদরাসায় চৈত্র সংক্রান্তি-পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ
সুনামকণ্ঠ ডেস্ক :: মাদরাসা শিক্ষা অধিদপ্তর দেশের সব মাদরাসায় বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশনা দিয়েছে। গত বুধবার এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা প্রকাশ করা হয়। অফিস আদেশে বলা হয়েছে, দেশের সকল মাদরাসায় নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে এবং সাড়ম্বরে দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করতে হবে। এতে আরও বলা হয়েছে, জাতীয় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের জন্য মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদরাসায় এই উৎসবের আয়োজন করতে হবে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপ-পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনায় সব মাদরাসায় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনের জন্য দুই দিনব্যাপী উৎসব আয়োজনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে সরকারি ও বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার এবং ইবতেদায়ি প্রধানদের মাধ্যমে আদেশ জারি করা হয়েছে। গত ২৩ মার্চ, সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও এ দিবসটি উদযাপনের নির্দেশনা দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু